নতুন ইনিংস শুরু, ঝটিকা সফরেই আংটি বদল সুনীল-সোনমের

নয়াদিল্লিতে বাগদান পর্ব সারলেন ভারত অধিনায়ক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৩:২৭

options
link
নতুন ইনিংস শুরু, ঝটিকা সফরেই আংটি বদল সুনীল-সোনমের

দুলাল দে, নয়াদিল্লি: রবিবার- আইএসএল ম্যাচ, বেঙ্গালুরুতে। সোমবার- এনগেজমেন্ট, নয়াদিল্লিতে। মঙ্গলবার– আইএসএল প্র‌্যাকটিস, বেঙ্গালুরুতে। ভারতীয় ফুটবল অধিনায়কের তিন দিনের সূচিটা এ রকমই! আর তাই সুনীল ছেত্রী-সোনম ভট্টাচার্যর আংটি বদল অনুষ্ঠানকে ঝটিকা সফর ছাড়া কিছু বলা যাচ্ছে না। যদিও অনুষ্ঠানটা দৈর্ঘ্যে ছোটখাটো হতে পারে, জাঁকজমকের বিচারে কিন্তু ছিল কিং সাইজ।

Advertisement

[অরুণাচলে কেন রাষ্ট্রপতি কোবিন্দ? গোঁসা চিনের  ]

হট পিঙ্ক লেহেঙ্গা-চোলি পরা গ্ল্যামারাস প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসা প্রেমিক। গোলাপি ফ্লোরাল শেরওয়ানিতে তিনিও কম আকর্ষণীয় নন। প্রেমিকার হাতে হাত রেখে তাঁকে জিজ্ঞেস করছেন, উইল ইউ ম্যারি মি? চোখ সামান্য নীচে করে প্রেমিকার উত্তর: ইয়েস, আই উইল। সম্মতি পেয়ে প্রেমিকার অনামিকায় হিরের আংটি পরিয়ে দিচ্ছেন প্রেমিক। সুনীল-সোনম এনগেজমেন্টের রোশনাই, অনুষ্ঠানের রোম্যান্টিক চিত্রনাট্য দেখে কে বলবে এটা বাস্তব, কোনও বড় বাজেটের বলিউড ফিল্ম নয়! আর প্রেমিকা থেকে সদ্য বাগদত্তা হওয়া সোনমের পাশে দাঁড়ানো উদ্ভাসিত সুনীলকে দেখেই বা কে বলবে, গোটা দিন কোন দৌড়োদৌড়ির মধ্যে কেটেছে তাঁর!

Advertisement

রবিবার ম্যাচ ছিল বেঙ্গালুরুতে। নয়াদিল্লি আসতে আসতে সোমবার সকাল। শহরে নামার প্রায় সঙ্গে সঙ্গে ছুটেছেন প্রধানমন্ত্রীর বাড়িতে। নরেন্দ্র মোদীকে নেমন্তন্ন করতে হবে যে। বাবা আর মায়ের সঙ্গে মোদিকে নেমন্তন্ন করতে গিয়েছিলেন সুনীল। ইনভিটেশন কার্ড পেয়ে প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, “আজ অনুষ্ঠান, আর তুমি আজই এসেছ নেমন্তন্ন করতে!” সুনীলও বলেন, “হ্যাঁ, কাল ম্যাচ ছিল তো, তাই আমার বিয়েতে আমিই সবার শেষে পৌঁছলাম।” পাত্রী অবশ্য আগের দিনই দিল্লি পৌঁছে গিয়েছিলেন। সঙ্গে মা লতা ভট্টাচার্য, দাদা সাহেব ভট্টাচার্য। বাবা সুব্রত ভট্টাচার্য যদিও আংটি বদল অনুষ্ঠানে থাকতে পারেননি। তিনি কলকাতায় আত্মীয়স্বজনদের নেমন্তন্ন করতে ব্যস্ত। দিল্লি-গুরুগ্রাম বর্ডারে পাঁচতারা হোটেলের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর-সহ অন্যান্য মন্ত্রীরাও। ছিলেন এআইএফএফ-এর কর্তারা এবং ছেত্রী পরিবারের বন্ধুবান্ধব।

Advertisement

[অতি নাটকীয় ইডেন টেস্ট শেষ হল ড্র দিয়েই]

অনুষ্ঠান শেষ হল একটা ‘ম্যাচ’ দিয়ে। না, ফুটবল নয়। ডান্স ম্যাচ। ছেত্রী বনাম ভট্টাচার্য পরিবার এই অভিনব নাচের কম্পিটিশন নিয়ে রীতিমতো খেটেছেন সবাই। সোনম যেমন তাঁর পরিবারের সবার সঙ্গে বাড়িতে কোরিওগ্রাফার রেখে নাচের রিহার্সাল করেছেন। ঠিক তেমন সুনীলের পরিবারও পেশাদার কোরিওগ্রাফারের ক্লাস করে ডান্স স্টেপস আয়ত্ত করেছেন। এমনকী কে কোন গানের সঙ্গে নাচবেন, সাহেব ভট্টাচার্যর সোলো ডান্স কখন হবে, সে সব চূড়ান্ত গোপন রাখা হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। ডান্স কম্পিটিশনের জন্য একটুও প্র‌্যাকটিস করতে পারেননি শুধুমাত্র একজন। পাত্র স্বয়ং। অনুশীলন ছাড়া ম্যাচে নামা সুনীল ছেত্রীর জীবনে বোধহয় এই প্রথম!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.