সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭০ কেজি ওজনের রড ঘাড়ে পড়ে মৃত্যু বছর সতেরোর পাওয়ার লিফটারের! মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের বিকানের জেলায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ওই কিশোরীকে।
জানা গিয়েছে, মৃত পাওয়ার লিফটারের নাম যস্তিকা আচার্য। জাতীয় স্তরে সোনার পদক জিতেছিল এই কিশোরী। স্বপ্ন ছিল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে সোনা জেতার। কিন্তু তার আগেই সব শেষ। জানা গিয়েছে, মঙ্গলবার জিমে প্রশিক্ষকের তত্ত্বাবধানেই যস্তিকার ট্রেনিং চলছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। ২৭০ কেজি ওজনের রড ঘাড়ে পড়ে যায় যস্তিকার। গুরুতর চোট পায় সে। আহত হন তার প্রশিক্ষকও।
যস্তিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলার পুলিশ আধিকারিক বিক্রম তিওয়ারি। তিনি জানান, ভারী ওজনের রড পড়ে যস্তিকার ঘাড়ে গভীর চোট লেগেছিল। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি যস্তিকার পরিবার। বুধবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া