Tutu Bose

আজ নেতাজি ইন্ডোরে টুটু বোসের স্মরণসভা, উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টরা

এই স্মরণসভায় আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ প্রয়াত মোহনবাগান প্রাক্তন সভাপতির ঘনিষ্ঠ মানুষদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১১:১৪

options
link
আজ নেতাজি ইন্ডোরে টুটু বোসের স্মরণসভা, উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টরা
নেতাজি ইন্ডোরে আজ টুটু বোসের স্মরণসভা। ফাইল ছবি।

সোমবার প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন (টুটু) বোসের স্মরণসভা অনুষ্ঠিত হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই স্মরণসভায় আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ প্রয়াত মোহনবাগান প্রাক্তন সভাপতির ঘনিষ্ঠ মানুষদের। যাঁরা খুব কাছ থেকে দেখেছেন টুটু বোসকে।

Advertisement

অনুষ্ঠানের শুরুতে গানে শ্রদ্ধা জানাবেন বিশিষ্ট শিল্পী লোপামুদ্রা মিত্র ও সত্যজিৎ দাস। প্রাক্তন ফুটবলারদের মধ্যে উপস্থিত থাকার কথা সুব্রত ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জোস ব্যারেটো, শিশির ঘোষ, সত্যজিৎ চট্টোপাধ্যায়-সহ একাধিক প্রাক্তন তারকাদের। প্রাক্তন সভাপতিকে শেষ বার শ্রদ্ধা জানাতে এসে ক্লাবে দাঁড়িয়েই মাননীয় মুখ্যমন্ত্রী মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বোসকে জানিয়ে গিয়েছিলেন, টুটু বোসের (Tutu Bose) মতো ব্যক্তির স্মরণ সভা অনুষ্ঠিত হওয়া উচিত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতির স্মরণসভা অনুষ্ঠিত হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সভা শুরু হবে বিকেল পাঁচটা থেকে। প্রিয় ‘টুটুদা’র স্মৃতিচারণা করতে সোমবার নেতাজি ইন্ডোরে হাজির হতে চলেছেন প্রাক্তন ফুটবলার, রাজনীতিবিদ থেকে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা। মোহনবাগান ক্লাবের তরফ থেকে সদস্যদের এই অনুষ্ঠানে আসার ক্ষেত্রে মেম্বারশিপ কার্ড সঙ্গে আনার অনুরোধ করা হয়েছে। এছাড়াও মোহনবাগান সমর্থকদের জন্য প্রবেশ অবাধ রাখা হয়েছে।

Advertisement

মেম্বারশিপ কার্ড আনতে বলার কারণ হিসাবে জানা গিয়েছে, ইন্ডোরের ফ্লোরে বসার সুযোগ থাকবে ক্লাব সদস্যদের। সমর্থকরা থাকবেন গ্যালারিতে। এছাড়াও রাজনীতিবিদদের মধ্যে তাপস রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বসুদের উপস্থিত থাকার কথা। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, “এই স্মরণসভায় যাঁরা টুটুদাকে (Tutu Bose) ভালোবাসেন, ওঁকে খুব কাছ থেকে দেখেছেন, তাঁরাই আসবেন। স্মৃতিচারণা করবেন। মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন নেতাজি ইন্ডোরে স্মরণসভা হওয়া উচিত। উনি শুধু মুখেই বলেননি, সবরকম সহায়তা করেছেন এই স্মরণসভা ইন্ডোরে হওয়ার জন্য।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন