Bundesliga

বুন্দেশলিগার ইতিহাসে নতুন অধ্যায়, পুরুষদের দলের দায়িত্ব নিলেন মহিলা কোচ

বুন্দেশলিগার ইতিহাসে নতুন অধ্যায়। জার্মান লিগে প্রথমবার পুরুষদের দলের দায়িত্ব নিলেন মহিলা কোচ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৮:৪৭

options
link
বুন্দেশলিগার ইতিহাসে নতুন অধ্যায়, পুরুষদের দলের দায়িত্ব নিলেন মহিলা কোচ
মেরি-লুইস এতা। ফাইল ছবি।

বুন্দেশলিগার ইতিহাসে নতুন অধ্যায়। জার্মান লিগে প্রথমবার পুরুষদের দলের দায়িত্ব নিলেন মহিলা কোচ। ইউনিয়ন বার্লিন ক্লাবের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসাবে যোগ দিলেন মেরি-লুইস এতাকে।

Advertisement

স্টিফেন বাউমগার্টকে বরখাস্ত করার পর এই সিদ্ধান্ত নেয় ইউনিয়ন বার্লিন। এফসি হাইডেনহেইমের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে হারের পরই কোচ পরিবর্তনের পথে হাঁটে ক্লাব কর্তৃপক্ষ। লিগে আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি থাকতেই এতার হাতে তুলে দেওয়া হয়েছে দলকে রেলিগেশন থেকে বাঁচানোর গুরুদায়িত্ব। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হর্স্ট হেল্ডট বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে মেরি-লুইজ এতা অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে রাজি হয়েছেন।”

Advertisement

১৮ দলের লিগের একাদশ স্থানে রয়েছে ইউনিয়ন বার্লিন। মাত্র দুই ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা। এই পরিস্থিতিতে এতাকে নিয়োগ করে ক্লাব কর্তৃপক্ষ বলছে, “লিগ টেবিল দেখে পরিস্থিতি বোঝা যাবে না। আমরা এখনও ঝুঁকির মধ্যে আছি। টিকে থাকতে হলে দ্রুত পয়েন্ট তুলতে হবে। আমাদের পারফরম্যান্স খুবই হতাশাজনক। মরশুমের দ্বিতীয়ার্ধের ভালো খেলিনি আমরা। যেভাবে খেলেছি, তাতে ভালো কিছুর আশা ছিল না। নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

Advertisement

এর আগে ২০২৩ সালে বুন্দেশলিগা এবং ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম মহিলা সহকারী কোচ হিসাবে ইতিহাস গড়েছিলেন এতা। ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। জার্মানির হয়ে আন্তর্জাতিক যুব ফুটবল খেলেছেন এতা। মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। পুরুষদের পেশাদার ফুটবল দলে প্রথম মহিলা কোচ হিসাবে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ক্যারোলিনা মোরাসির। ১৯৯৯ সালে ইটালির সিরি সি লিগের ক্লাব ভিটারবেসের দায়িত্ব নিয়েছিলেন। যদিও সেখানে তাঁর কোচিং পর্ব দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র দু’টি ম্যাচের পরই সেই অধ্যায়ের ইতি ঘটে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.