সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতৃত্বকে বিদায় জানানোর পরই ওয়ানডের বাইশ গজে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই সুবাদেই ফের আইসিসি-র ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে একধাপ উঠলেন মাহি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সদ্য প্রকাশিত ওডিআই ব়্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকার ১৩ নম্বর উঠে এলেন ক্যাপ্টেন কুল। তবে বিরাট কোহলি নিজের দ্বিতীয় স্থান খোয়ালেন। একধাপ নেমে আপাতত তিন নম্বরে স্থান পেয়েছেন তিনি।
চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে বাদ পড়েছিলেন রোহিত শর্মা। ফলে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশ থেকে ছিটকে গেলেন তিনি। নতুন তালিকায় ধোনির ঠিক আগে ১২ নম্বরে রয়েছেন রোহিত। ইংলিশ ব্যাটসম্যান জো বাটলারের সঙ্গে যুগ্মভাবে ১৪ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। এদিকে, পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে ৪-১ জয়ী অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের নামে পাশে জ্বলজ্বল করছিল ৩৬৭ রান। সেই সৌজন্যে এ বি ডিভিলিয়ার্স ও ভারত অধিনায়ককে পিছনে ফেলে প্রথমবার ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি।
তবে টেস্টের এক নম্বর স্পিনার রবীচন্দ্রন অশ্বিন-সহ কোনও ভারতীয় বোলারই ওয়ানডে ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে স্থান পাননি। অক্ষর প্যাটেল রয়েছেন ১২-তে। অমিত মিশ্র ১৪ নম্বরে। আইসিসি টিমের তালিকায় অবশ্য অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় স্থানেই ধরে রেখেছে বিরাটের টিম ইন্ডিয়া।
সর্বশেষ খবর
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা
-
‘ক্ষমার অযোগ্য’, ‘বিগ বস’ দূর্গে টাস্ক কাণ্ডে ফুঁসছেন সৃজলা! নন্দিনীকে ‘নির্লজ্জ, অমানুষ’ তোপ শনের
-
পিত্তথলি বাদ দেওয়ার অস্ত্রোপচারে পিত্তনালীতে আঘাত! জটিলতা সামলানোর উপায় কী? বিশেষজ্ঞের ব্যাখ্যা
-
নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণ করে ফেরার! কাঠগড়ায় বিদেশি কোচ