সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি গোল করেছেন আল নাসেরের (Al Nassr) হয়ে। হ্যাটট্রিকও পেয়েছেন। এবার গোলের গন্ধ মাখা পাস বাড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আর সেই পাস ধরে গোল করলেন পর্তুগিজ তারকার সতীর্থ আবদুল রহমান ঘারিব। আল নাসেরের উইঙ্গার সেই থ্রু বল ধরে বাঁ দিক থেকে কাট করে ভিতরে ঢুকে আল তাউনের জালে বল জড়ান।
সৌদি প্রো লিগে আল নাসের ২-১ গোলে হারিয়েছে আল তাউনকে। রোনাল্ডো গোল পাননি ম্যাচে ঠিকই কিন্তু অ্যাসিস্ট করেছেন। মাঝমাঠ থেকে সেই ডিফেন্স চেরা পাসের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভক্তরা ওরকম পাস দেখে আনন্দে উদ্বেল। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর সেই পাসের প্রশংসা হচ্ছে। গোল করছেন রোনাল্ডো এই ছবিই দেখতে পরিচিত সবাই। অতীতেও অ্যাসিস্ট করেছেন। কিন্তু আল নাসের ক্লাবে সই করার পরে মাঠে ও মাঠের বাইরে রোনাল্ডোর প্রতিটি পদক্ষেপ অনুবীক্ষণ যন্ত্রের নীচে ফেলে কাঁটাছেড়া করা হচ্ছে। নতুন ক্লাবে এসে ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ধরা দিচ্ছেন রোনাল্ডো।
[আরও পড়ুন: অজি শিবিরে বড় ধাক্কা, শামির বলে মাথায় চোট পেয়ে ছিটকে গেলেন ওয়ার্নার]
আল নাসের ১৭ মিনিটে এগিয়ে যায় আবদুল রহমান ঘারিবের গোলে। আল তাউনের হয়ে আলভারো মেডরান সমতা ফেরান ৪৭ মিনিটে। আবদুল্লা মাদু ৭৮ মিনিটে দ্বিতীয় গোল করে আল নাসেরকে এগিয়ে দেন। আল তাউন আর গোল শোধ করতে পারেনি।
– 📽️⚡️: @p46 pic.twitter.com/wTVrxkXVVB
— – خالد (@KLDRPL) February 17, 2023
[আরও পড়ুন: ‘ওর জন্য আমার শুভকামনা রইল’, পন্থের জন্য বিশেষ বার্তা উর্বশীর! দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা
-
শ্রাবণ মাসে পাঁঠার মাংস চেয়েছিল ছেলে, ‘খুন’ করল বাবা, হুঁশ ফিরতেই প্রমাণ লোপাটের চেষ্টা! তারপর…
-
ইসলামিক হুজুগে ‘মুসলিম ন্যাটো’য় এন্ট্রি চায় ঢাকা? বিস্ফোরক দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর