সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষাদের ছায়া নেমে এল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জীবনে। দু’দিন আগেও উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন তিনি। ইপিএলে নরউইচের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছিলেন। কিন্তু কে জানত, তার কয়েক দিনের মধ্যেই রোনাল্ডোর জীবনে নেমে এল বিষাদময় এক মুহূর্ত। সোমবার রাতে সদ্যোজাত পুত্র সন্তানকে হারানোর কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন রোনাল্ডো।
Advertisement— Cristiano Ronaldo (@Cristiano) April 18, 2022
Advertisement
রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজের (Georgina Rodríguez) একটি পুত্র এবং একটি কন্যা সন্তান হয়। সেই যমজ সন্তানের মধ্যে পুত্র সন্তান মারা গিয়েছে। পুত্রশোকে কাতর রোনাল্ডো সোশ্যাল মিডিয়ার লিখলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র প্রয়াত হয়েছে। যে কোনও বাবা-মায়ের কাছে সন্তানের প্রয়াণ সবসময়ই বেদনাদায়ক ঘটনা। কন্যা সন্তান জীবিত থাকাটাই এই কঠিন সময়ে আমাদের শক্তি যোগাচ্ছে। আমার পুত্র, তুমি আমাদের দেবদূত। আমরা তোমায় সবসময় ভালবাসব।’ রোনাল্ডোর কন্যা জীবিত আছেন। আপাতত তাকে আকড়ে ধরেই দুঃখ ভুলতে চাইছেন ক্রিশ্চিয়ানো।
[আরও পড়ুন: ‘মা নিজের জন্য ছেলে খুঁজতে বলেছে, তুমি বিয়ে করবে?’ শ্রেয়সকে বিয়ের প্রস্তাব ভক্তের]
তিনি আরও লেখেন, “যেভাবে চিকিৎসক এবং নার্সরা আমাদের পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে বিধ্বস্ত। এই কঠিন সময়ে আমাদের একা থাকতে দেওয়ার আবেদন করছি। আশা করছি সকলে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন।’ রোনাল্ডোর এই কঠিন পরিস্থিতিতে তাঁর ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটড (Manchester United) পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। ইউনাইটেডের তরফ থেকে রোনাল্ডোর উদ্দেশে বলা হয়, ‘তোমার কষ্ট, আমাদেরও কষ্ট। আমরা সবাই তোমার পরিবারের পাশে রয়েছি।’
[আরও পড়ুন: বিপাকে দিল্লি ক্যাপিটালস, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হচ্ছেন মার্শ! সংক্রমিত মোট ৫]
গত অক্টোবরেই রোনাল্ডো এবং জর্জিনা ঘোষণা করেছিলেন, তাঁদের যমজ সন্তান আসতে চলেছে। মেডিক্যাল রিপোর্ট-সহ একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁরা। সেই জমজের একজনের মৃত্যুতে পর্তুগিজ মহাতারকা রীতিমতো বিধ্বস্ত। প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম বার বাবা হন রোনাল্ডো। তারপর ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হন। তাঁর বর্তমান বান্ধবী জর্জিনা প্রথম মা হন সে বছরেরই নভেম্বরে। এরপর এ বছরই যমজ সন্তান হওয়ার কথা ছিল তাঁদের।
সর্বশেষ খবর
-
রাতে ঘুমের মধ্যেই পায়ে ঝিনঝিনে ব্যথা মানেই পেশির টান নয়! হতে পারে বড় রোগের সংকেত
-
মিলছে না বেতন, পুরভবন-চেয়ারম্যানের ঘরের সামনে আবর্জনা-মরা কুকুর ফেলে বিক্ষোভ সাফাই কর্মীদের
-
নয়ে ৮ জনই বাংলাদেশি! নিউমার্কেটের হোটেলে স্ত্রী, সন্তান-সহ মৃত্যু পদ্মাপাড়ের সাংবাদিকেরও
-
আপত্তি নেই কং-আইএসএফে, বরদাস্ত নয় তৃণমূল-বিজেপি! পঞ্চায়েত ‘দখলে’ সদস্যদের হুঁশিয়ারি সিপিএমের
-
‘তোমাকে আইপিএলে নিয়ে যাব’, যশস্বীর ‘টোপ’ গিলেই আউট শ্রীলঙ্কার ব্যাটার