সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবরাজ সিং আর হেজেল কিচের মিষ্টি সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে তাঁদের নিয়ে উৎসাহের কমতি নেই৷ গতবছর নভেম্বর মাসেই এই তারকা জুটি বাগদান পর্ব সেরেছেন৷ আর তাঁদের সম্পর্ক অফিসিয়াল হয়ে যাওয়ার পর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁদের একাধিক মিষ্টি ছবি দেখা যায় মাঝেমধ্যেই৷
আলাদা করে বলে দিতে হয়না বেশ ভালই আছেন তাঁরা৷ কিন্তু এবার বোধহয় সম্পর্কটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই জুটি৷ শোনা যাচ্ছে এই বছর ডিসেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা৷ সম্প্রতি, সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছিলেন ২০১৬ সালেই বিয়ে করতে চলেছেন৷
জানা গিয়েছে, বেশ ধুমধাম করেই যুবরাজ এবং হেজেলের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে৷ হিন্দু ও শিখ মতে সম্পন্ন হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান৷
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের