সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক দলে জায়গা পাকা করতে হলে নাকি যৌন সম্পর্ক স্থাপন করতে হবে, আত্মহত্যা করার আগে এমন প্রস্তাবই পেয়েছিলেন আপ কর্মী৷ আর তাই বেশ কয়েকদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন৷ এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন মৃত আম আদমি পার্টির কর্মীর পরিবারের সদস্যরা৷
মৃত মহিলার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, স্থানীয় আম আদমি পার্টির নেতা থেকে শুরু করে দিল্লির তাবর পার্টি নেতা তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন৷ পরিবারের আরও দাবি, আপ নেতা রমেশ ওয়াধওয়া ২৮ বছরের ওই আপ কর্মীকে বলেন, রাজনীতিতে ভাল পদ পেতে গেলে এই ধরনের আপোস করা উচিত৷ শুধু তাই নয়, পরিবারের সদস্যদের আরও অভিযোগ, রমেশ নাকি ওই মহিলার দুই সন্তানকে অপহরণ করারও হুমকি দিয়েছিলেন৷
আপ কর্মীর পরিবারের দাবি, এই ঘটনার পর থেকেই বেশ চিন্তায় ছিলেন তিনি৷ তাঁর সন্তানদের স্কুলে পর্যন্ত পাঠাচ্ছিলেন না৷ গত বেশ কয়েকদিন ধরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি৷ শেষে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি৷
‘ন্যাশনাল কমিশন ফর উওম্যান’-এর তরফ থেকে ললিতা কুমারমঙ্গলম দিল্লির আম আদমি পার্টির চিফ দিলীপ পাণ্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন৷ যদিও আপ-এর পক্ষ থেকে এই অভিযোগকে অসত্য বলে জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!
-
প্রতীক কার! ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ ‘কালীঘাট তৃণমূলের’
-
গেরুয়া উত্তরীয় বনাম বোরখা, পোশাক নিয়ে বারাসত কলেজে সম্মুখ সমরে এবিভিপি-বজরং দল!