স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ দুই দেশেরই বাংলাভাষী শ্রোতাদের জন্য নতুন রেডিও চ্যানেল আনতে চলেছে অল ইন্ডিয়া রেডিও৷ নতুন এই রেডিও চ্যানেলের নাম হবে আকাশবাণী মৈত্রী৷ মূলত দুই দেশের ভাষাগত ও সাংস্কৃতিক ঐক্যকে আরও মজবুত করাই এর মূল লক্ষ্য৷ আগামী ২৩ আগস্ট এই রেডিও চ্যানেলের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু৷
এদিন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু-সহ সে দেশের সরকারি প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বেঙ্কাইয়া৷ এর পরই অল ইন্ডিয়া রেডিওর নতুন এই পদক্ষেপের কথা জানান তিনি৷ এই নতুন রেডিও চ্যানেল দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতির সেতু হিসাবে কাজ করবে বলেও আশা প্রকাশ করছে গঙ্গা ও পদ্মার দুই পার৷
বাংলাদেশের তরফে আগেও দুই দেশের মধ্যে ‘ফ্রি ফিল্ম ট্রেড’ বা মুক্ত চলচ্চিত্র বাণিজ্য বিষয়ে পদক্ষেপ করা হয়৷ গত কয়েক বছরে দুই দেশের যৌথ প্রযোজনায় একাধিক চলচ্চিত্র নির্মাণ ও প্রকাশ হয়েছে৷ ভারতের একাধিক সরকারি ও আধা সরকারি চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাংলাদেশের পড়ুয়াদের আলাদভাবে বিশেষ সুযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক৷ ভারতের ‘ন্যাশনাল ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন’ ও বাংলাদেশের ‘ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন’-এর যৌথ উদ্যোগে অদূর ভবিষ্যতেও একাধিক প্রকল্পের পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে৷ সংবাদমাধ্যমের জন্য বিশেষ কর্মশালা এবং দুই দেশের আধিকারিকদের মধ্যে তথ্য ও মত আদানপ্রদানের জন্যও পদক্ষেপ করবে প্রতিবেশী দুই রাষ্ট্র৷
সর্বশেষ খবর
-
হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার! এফবিআইয়ের জালে ২৪
-
কলকাতায় বিজেপির পুরনো দপ্তরে শ্যামাপ্রসাদ মিউজিয়াম, থাকবে ব্যবহৃত জিনিস, লেখা-ছবি
-
শান্তিচুক্তি ভেঙে হরমুজে হামলা, আমেরিকার প্রত্যাঘাতে তছনছ ইরান! বাতিল তেল বিক্রির ছাড়পত্র
-
‘মেসিকে রাখতে এত কিছু, ট্রফিটাই দিয়ে দিক ফিফা’, আর্জেন্টিনার কাছে হেরে বিস্ফোরক মিশর কোচ
-
বারুইপুর ‘গণধর্ষণ ও খুনে’ এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের