সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা পরও পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই অব্যাহত৷ পুরো ইডিআই বিল্ডিং ক্যাম্পাস ঘিরে রেখেছে সেনাবাহিনী৷ সোমবার ভোররাতে ক্যাম্পাসে হামলা চালায় জঙ্গিরা৷ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছেন দুই সেনা জওয়ান৷ সেনার অনুমান, এখনও ক্যাম্পাসে ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে৷
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ক্যাম্পাস থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গিয়েছে৷ হস্টেল থেকে ধোঁয়াও বের হতে দেখা গিয়েছে৷ সেনা সূত্রের খবর, আজ কম্যান্ডো অভিযান চালানো হতে পারে৷ প্রয়োজনে পুরো ভবনটিই উড়িয়ে দেওয়া হতে পারে জঙ্গিদের নিকেশ করার জন্য৷
বুরহান ওয়ানির মৃত্যুর পর অশান্ত শ্রীনগরের এই ভবনে কোনও ভারতীয় নাগরিক ছিলেন না বলেই জানিয়েছে পুলিশ৷ সেনা সূত্রে খবর, ইডিআই বিল্ডিং ক্যাম্পাসের ওই ভবনে সকাল সাড়ে ৬ টা নাগাদ ঢোকে জঙ্গিরা। ঝিলম নদী পেরিয়ে তারা নৌকায় চেপে এসেছিল বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে৷ প্রসঙ্গত, গত বছরের ফ্রেবুয়ারি মাসেও এই ভবনটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ তখন ৪৮ ঘন্টা ধরে চলা অপারেশনের পর জঙ্গিমুক্ত করা গিয়েছিল ভবনটিকে৷
সর্বশেষ খবর
-
নেশামুক্তি কেন্দ্রে মদ্যপানে আসক্ত ছেলে, বউমাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর
-
বিদেশি ইউটিউবারকে ‘জয় শ্রী রাম’ বলানো থেকে রামের মহিমা বিশ্লেষণ, ভাইরাল রণবীরের ভিডিও
-
বাংলাদেশে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধন, সম্পত্তির অধিকারে নয়া নীতি তারেক সরকারের
-
অযোধ্যার প্রথম শহিদ রাম-শরদ কোঠারিদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বললেন, ‘সাধুসন্তদের অপমান বরদাস্ত নয়’
-
এভারেস্টে তুষার ঝড়ের ‘হাই অ্যালার্ট’, পর্বতারোহীদের দ্রুত নেমে আসার নির্দেশ!