সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় সাদা রুমাল বাঁধা৷ স্বর্ণমন্দিরের লঙ্গর হলে যে মানুষটি ভলিন্টিয়ারদের সঙ্গে বাসন ধুচ্ছেন তিনি আর কেউ নন, স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ স্বর্ণমন্দিরে আশীর্বাদ চাইতে অনেক নেতা-নেত্রীই উপস্থিত হন৷ কিন্তু কেন আচমকা এমন কাজ করতে গেলেন কেজরিওয়াল? আসলে একটা ভুলের প্রায়শ্চিত্ত করতেই তাঁর এই কাজ৷
কিছুদিন আগেই দলীয় ইস্তেহার প্রকাশের সময় আপের মুখপাত্র সেটিকে শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থসাহেবের সঙ্গে তুলনা করেন৷ সেই মঞ্চে উপস্থিত ছিলেন কেজরিওয়ালও৷ কিন্তু এ ধরনের তুলনায় বহু শিখ ধর্মাবলম্বী মানুষই মনঃক্ষুণ্ণ হন৷ তাঁদের ধর্মীয় আবেগে আঘাত লেগেছে বলেও খবর আসে আপ সুপ্রিমোর কাছে৷ এমনকী মুখপাত্র আশিস খেতনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়৷ আর এর পরই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন কেজরিওয়াল৷ স্বর্ণমন্দিরে প্রার্থনা সেরে, স্বেচ্ছাসেবকদের সঙ্গে লঙ্গর হলে নিজের হাতে বাসন ধুয়ে দেন তিনি৷ প্রায় মিনিট ৪৫ মন্দিরে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ নিজের দলের সদস্যের এহেন মন্তব্যের জন্য বারবার ক্ষমা চান তিনি৷ জানান, ধর্মীয় আবেগে আঘাত করে তাঁর দলের নেতা কিছু বলতে চাননি৷ আর সে কারণেই ক্ষমাও চেয়ে নেন তিনি৷
সর্বশেষ খবর
-
অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের তলব! জেলবন্দি সন্দীপকেও জেরা করতে পারে সিবিআই টিম
-
গেরুয়া হল সাদা, বিতর্কের মাঝে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং বদলে দিলেন শিল্পীরাই
-
আত্মনির্ভরতায় জোর, জলে ভাসল গার্ডেনরিচে তৈরি ‘শ্রুতি’, কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ?
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?