সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃন্দাবনের বাঁকে বিহারী তিনি৷ দেশ-বিদেশ থেকে মানুষ আসেন তাঁর দর্শন পেতে৷ ভক্তিভাবে রেখে যান কিছু দক্ষিণা৷ যাঁর সাধ্য যত, ততই তাঁর দান৷ আর এই দানেই ফুলেফেঁপে উঠেছে বাঁকে বিহারীর সম্পত্তির পরিমান৷ মাত্র তিন বছরে বৃন্দাবনের এই জনপ্রিয় মন্দিরের সম্পত্তির পরিমান ৬৭ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১১২ কোটি টাকা৷
১৮৬৪ সালে তৈরি হওয়া এই মন্দিরে সারাবছরই ভক্তদের ভিড় লেগে থাকে৷ তবে, ২০১৫ সালে ভক্তরা একটু বেশি পরিমানেই এসেছেন বাঁকে বিহারীর দর্শন পেতে৷ সংখ্যাটা প্রায় ১.২৬ কোটি বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের পর্যটন আধিকারিক অনুপম শ্রীবাস্তব৷ সেই জন্যই মন্দিরের সম্পত্তির পরিমান বেড়েছে বলে দাবি করা হয়েছে৷
মাত্র তিন বছরে এই বিপুল সম্পত্তির বৃদ্ধির ব্যাপারে অবশ্য মুখে কুলুপ এঁটেছে মন্দির কর্তৃপক্ষ৷ তবে সূত্রের খবর, গচ্ছিত অর্থ ব্যাঙ্কে জমা রাখার ফলে অনেকটা পরিমান সুদও পাওয়া গিয়েছে৷ তাও এই সম্পত্তি বৃদ্ধির অন্যতম কারণ৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১