সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের নাম আগাগোড়াই ছিল কলকাতা৷ তবে ইংরেজি উচ্চারণে তা হয়েছিল ক্যালকাটা৷ স্বাধীনতার পর লেখাজোকার ক্ষেত্রেও তাই বলবৎ ছিল৷ ২০১১ সাল থেকে সরকারি স্তরে তা বদলালেও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘ক্যালকাটা’ই থেকে গিয়েছিল৷ তবে এবার তা বদলাতে চলেছে৷ ‘ক্যালকাটা হাই কোর্ট’ এবার নাম পাল্টে হচ্ছে ‘কলকাতা হাই কোর্ট’৷
ভারতের সমস্ত হাই কোর্টের মধ্যে প্রাচীন এই আদালত৷ শহরের নাম পাল্টালেও হাই কোর্টের নাম বদলায়নি এতদিন৷ ফলে সরকারি স্তরে ‘ক্যালকাটা হাই কোর্ট’ই লেখা হত৷ রাজ্যের উচ্চ ন্যায়ালয়ের স্বীকৃত নাম ছিল এটাই৷ এবার তা বদলের ব্যবস্থা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ৷ মন্ত্রকে এক বৈঠকের পর মঙ্গলবার এ সিদ্ধান্ত জানান তিনি৷ ফলে শহরের নামের সঙ্গে সঙ্গতি রেখে এবার থেকে ‘কলকাতা হাই কোর্ট’ হিসেবেই স্বীকৃত হবে এটি৷ সেই সঙ্গে নাম পাল্টাচ্ছে বম্বে হাই কোর্টেরও৷ সেটির নাম হচ্ছে মুম্বই হাই কোর্ট৷ মাদ্রাস হাই কোর্টের নাম হবে চেন্নাই হাই কোর্ট৷
শহরের নাম ও সরকারি স্তরের কাজে এতদিন নামজনিত যে অসঙ্গতি ছিল, এই সিদ্ধান্তে তা দূর হল৷
Calcutta HC will now be known as Kolkata HC, Bombay HC now Mumbai HC and Madras HC now Chennai HC: RS Prasad after cabinet meeting
— ANI (@ANI_news) July 5, 2016
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার