সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হজযাত্রীরা এবছর তাঁদের হাতে জাতীয় পতাকার তিনটি রঙ দিয়ে তৈরি এক বিশেষ ধরনের জপ মালা বা তসবিহ বহন করবেন৷ সৌদি আরবের মক্কায় যাত্রার সময় ভারতীয় মুসলিমদের পরিচয় জানাবে এই বিশেষ তসবিহ৷
ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া(আইএফআই) হজযাত্রীদের জন্য এরকম প্রায় ১০ হাজার তসবিহ প্রস্তুত করেছেন৷ আপাতত পূর্ব উত্তরপ্রদেশ ও লখনউয়ের হজযাত্রীরা এই তসবিহ পরবেন৷ আইএফআই প্রেসিডেন্ট এস এম খুরশিদ জানিয়েছেন, এ দেশের মুসলিমরা যখন হজে যাবেন, তখন সসম্মানে এ দেশের প্রতীক বহন করবেন৷ ওই তসবিহতে সাতটি করে কাঁচের টুকরো থাকবে যেগুলি সংগঠনের সাত সদস্যের পরিচয় বহন করবে৷ আগস্টের ১৮ তারিখ থেকে সেপ্টেম্বরের তিন তারিখের মধ্যে হজের উদ্দেশ্যে রওনা দেবেন পূর্ব উত্তরপ্রদেশের ১৮টি জেলার প্রায় ৩৯০০ যাত্রী৷
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া