সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত উপত্যকায় গাড়ি নিয়ে পেট্রোল, ডিজেল, কেরোসিন সরবরাহ করতে গেলেই হেনস্তার শিকার হতে হচ্ছে৷ এই অভিযোগে রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে সামিল হল জম্মু-কাশ্মীরের জ্বালানি তেল সরবরাহকারী সংগঠনগুলি৷
শনিবার কাশ্মীরের অনন্তনাগ জেলার খান্নাবাল এলাকায় তেল সরবরাহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে মারধর খেতে হয় দুই ট্যাঙ্কার ড্রাইভারকে৷ ছাড় পাননি খালাসি ও হেল্পাররাও৷ বারবার এই ধরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ জানান জম্মু ও কাশ্মীরের পেট্রোল ট্যাঙ্কার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আনন্দ শর্মা৷ চালক, হেল্পারদের মারধরের পাশাপাশি ট্যাঙ্কারেরও ক্ষতি করা হয় বলে জানান তিনি৷ চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ২৭০টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কিন্তু, অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷ সেই কারণে উপত্যকায় আর তাঁরা কোনও ট্যাঙ্কার পাঠাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন৷
জুলাই মাসের প্রথম থেকেই অশান্ত ভূস্বর্গ৷ এখনও পর্যন্ত কমপক্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি৷ এই অবস্থায় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেলে কার্যত স্তব্ধ হয়ে যাবে উপত্যকা৷ এমনটাই ধারণা বিশেষজ্ঞদের৷
সর্বশেষ খবর
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা
-
শ্রাবণ মাসে পাঁঠার মাংস চেয়েছিল ছেলে, ‘খুন’ করল বাবা, হুঁশ ফিরতেই প্রমাণ লোপাটের চেষ্টা! তারপর…
-
ইসলামিক হুজুগে ‘মুসলিম ন্যাটো’য় এন্ট্রি চায় ঢাকা? বিস্ফোরক দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর