সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিঠারি-কাণ্ডের ছায়া এবারে মহারাষ্ট্রের সাতারায়৷ অভিযুক্ত ৪১ বছরের চিকিৎসক সন্তোষ পাল৷ যার ফার্ম হাউসের পাশে মাটি খুঁড়ে চারটি কঙ্কাল উদ্ধার করল মহারাষ্ট্র পুলিশ৷ পুলিশ সুত্রের খবর, কমপক্ষে ছয় জনকে খুন করার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত চিকিৎসক৷
কেঁচো খুঁজতে এই কেউটের সন্ধান পুলিশ পায় আগস্ট মাসের প্রথম দিকে৷ যখন ৪৯ বছরের বাসিন্দা মঙ্গল জেধের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়৷ পুনেতে নিজের মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন মঙ্গল৷ মাঝপথে নিখোঁজ হয়ে যান৷ মঙ্গলের মোবাইল ট্র্যাক করেই সন্তোষ পালের ফার্ম হাউসের হদিশ পায় পুলিশ৷ আগস্ট মাসের ১১ তারিখ তাকে গ্রেফতার করা হয়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার মুখে ছয় জনকে খুনের কথা স্বীকার করেছে সন্তোষ৷ মঙ্গল জেধেকেও খুন করার কথা স্বীকার করেছে সে৷
সন্তোষ পালের সহকারী নার্স জ্যোতি মান্দ্রেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, জেধেকে অপহরণ করে অতিরিক্ত ওষুধ দিয়ে তাঁকে হত্যা করে সন্তোষ৷ ২০০৩ সাল থেকে নাকি এই কাজ করছে সে৷ জেধে ছাড়াও এর আগে চার মহিলা ও এক ব্যক্তিকে এভাবে হত্যা করেছে৷ এই কাজে তাকে সঙ্গ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জ্যোতিকেও৷তবে কেন এভাবে একের পর এক মানুষ খুন করেছে সন্তোষ, সে ব্যাপারে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘জেন জি’-র মন বুঝেছেন ভাগবত, ‘গণতান্ত্রিক অধিকারে’র স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান
-
‘অপদার্থ সন্তান’, বাদশাকে খোঁচা হানি সিংয়ের, ‘বাদশাহী’ জবাবে বাজিমাত র্যাপারের
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু
-
এখনই কোনও পদক্ষেপ নয়! অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়ে জানাল হাই কোর্ট
-
আচমকা অসুস্থ কলকাতার নামী স্কুলের ২৫ ছাত্রী, খবর পেয়েই দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী