আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের (IND vs WI) ওয়ানডে সিরিজ। কামব্যাক হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। তার আগে বড় ধাক্কা। ২৫ শতাংশ বেতন কমছে ক্রিকেটারদের। আর্থিক সংকটে ভুগছে ক্যারিবিয়ানদের ক্রিকেট বোর্ড। যে কারণে কঠিন সিদ্ধান্তের কোপে সাই হোপ, আলজারি জোসেফরা।
বেশ কয়েক বছর ধরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আর্থিক সমস্যায় রয়েছে। যে কারণে বোর্ডের পুরো আর্থিক পরিকাঠামো পুনর্গঠন করতে হচ্ছে। তার জন্য সবার আগে কোপ পড়ল প্লেয়ারদের বেতনে। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড জানিয়েছে, ‘আমরা উন্নতির লক্ষ্যে যেভাবে আর্থিকভাবে ধাক্কা খাচ্ছি, সেটা মোকাবিলা করতেই এই পদক্ষেপ। প্লেয়ারদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা প্রশংসাযোগ্য।’
আরও পড়ুন:
জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটারদের ১২ বছরের জন্যই চুক্তিতে রাখা হবে। কিন্তু বেতন পাবেন মাত্র ৭ মাসের। এতে হয়তো সাময়িকভাবে সমস্যার সমাধান হতে পারে। তবে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে। বোর্ডকর্তা নিজেও স্বীকার করে নিয়েছেন, “জানি এটা আদর্শ পরিস্থিতি নয়। কিন্তু আর্থিক স্থিতাবস্থার জন্য আমরা এই পদক্ষেপ নিয়ে বাধ্য হচ্ছি।” এমনিতে ওয়েস্ট ইন্ডিজের অধিকাংশ ক্রিকেটার সারাবছর ফ্র্যাঞ্চাইজি লিগে বেশি সময় দেন। এর মধ্যে যদি বেতন কমে, তাহলে হয়তো এই প্রবণতা আরও বাড়বে।
এখানেই শেষ নয়। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের আভ্যন্তরীণ কাঠামো আমূল বদল করা হচ্ছে। ছেলেদের ও মেয়েদের দু’টি টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বেতন, ম্যাচ ফি, হোটেল, বিমান ভাড়া ও ম্যাচ আয়োজনের খরচ কমানো হচ্ছে। কারণ এতে যত খরচ হচ্ছে, সেই অনুযায়ী গত ১৫ বছরে ততটা ‘লাভ’ হয়নি। এর সঙ্গে আইসিসি’র পাওয়া ঋণের শর্ত মেটাতে অনেক খরচ কমাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল