স্টাফ রিপোর্টার: সাধারণ মানুষের স্বার্থেই বিদ্যুতের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের৷ অন্তত একটি বিলে ৯০০ ইউনিট পর্যন্ত দামের কোনও বৃদ্ধি ঘটছে না৷
শুক্রবার ভারত চেম্বার অফ কমার্সের একটি আলোচনায় বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একথা জানিয়ে বলেন, “ইলেকট্রিসিটি রেগুলেটরি অথরিটি আমাদের চাপ দিচ্ছে৷ বলছে দাম বাড়াও৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন মানুষের উপর বাড়তি বোঝা চাপানো হবে না৷”
পাশাপাশি মন্ত্রী বলেছেন, নিউক্লিয়ার এনার্জি নিয়ে অনেক কথা হচ্ছে৷ কিন্তু রাজ্য এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি৷ বরং সৌর বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তির উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে৷ আমাদের লক্ষ্য সরকারি প্রতিষ্ঠানগুলিতে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা৷ ১৪০০টি প্রাথমিক স্কুলের ছাদে সৌর প্যানেল বসানো হবে৷ ৪০০ স্কুলে কাজ শেষ হয়ে গিয়েছে৷ পাটশিল্প ক্ষেত্র থেকে প্রস্তাব এসেছে ছাদে প্রকল্প গড়ার জন্য৷ তাও ভাবা হচ্ছে৷
শুক্রবার ভারত চেম্বারের অনুষ্ঠানে সভাপতি রাকেশ শাহ বলেন, অচিরাচরিত শক্তি ভবিষ্যৎ৷ তাই রাজ্য কতটা উদ্যোগী তা জানতে চায় শিল্পমহল৷ মন্ত্রী বলেন, “২০২১-২২ সালের মধ্যে রাজ্যে ৫২০০ মেগাওয়াট অচিরাচরিত শক্তি উৎপাদনের লক্ষ্য রয়েছে৷ চলতি বছরে লক্ষ্য ১০০ মেগাওয়াট৷ কিন্তু এক্ষেত্রে বিদ্যুতের দাম কী হবে সেটা বড় ভাবনা৷ আমরা কেন্দ্র সরকারের কাছে ক্লিন এনার্জি খাতে টাকা পেতে দরবার করছি৷”
শোভনদেববাবু জানান, বিদ্যুৎ খাতে বছরে ৫০০ কোটি টাকা ভরতুকি দিতে হয়৷ তবুও সাধারণ মানুষের কথা ভেবে দাম বাড়ানো হবে না৷ নতুন সৌর বিদ্যুৎ নীতি তৈরি করা হচ্ছে৷ সেই নীতি চালু করলে দ্রুত কাজ এগোবে৷ বিদ্যুৎ চুরি রুখতে সচেতনতা বৃদ্ধি করতে নামবে দফতর৷ বিভিন্ন ছবি, পোস্টার আঁকানো হচ্ছে এ জন্য৷
সর্বশেষ খবর
-
‘সরকার আপনাদের কথা শুনেছে’, আন্দোলনকারীদের বার্তা হেমন্তের, শান্তির আহ্বান মুখ্যমন্ত্রীর
-
নগ্ন শরীরে পুরুষ-মহিলা একযোগে শামিল সাইকেল র্যালিতে, কোন উদ্দেশ্যে এমন উদ্যোগ?
-
কালী বেশে ‘নগ্ন’ নৃত্য! ‘ভাইরাল হওয়াই উদ্দেশ্য?’, খোঁচা নেটিজেনদের, চেনেন আনন্দীকে?
-
অতিরিক্ত জল ঘাঁটলে তো বটেই, নখ কাটার ভুলেও হয় নখকুনি! এই ঘরোয়া উপায়েই মিলবে স্বস্তি
-
অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের তলব! জেলবন্দি সন্দীপকেও জেরা করতে পারে সিবিআই টিম