সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৪৫ সালে রাশিয়া থেকে ফেরার হওয়ার পথে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজি সুভাষ চন্দ্র বসুর৷ বরং জানা গিয়েছে, নেতাজি ১৯৪৫ সালে বা তারপরে রাশিয়াতেই যাননি৷ সম্প্রতি নেতাজি সংক্রান্ত প্রকাশিত ফাইলগুলি এমন তথ্যই জানান দিল৷
প্রচলিত ছিল, ১৯৪৫ সালে তাইপেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নেতাজির৷ কিন্তু চলতি বছরের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজির অন্তর্ধান সম্পর্কিত ১০০টি ফাইল প্রকাশ করেন৷ এই ফাইল থেকেই জানা গিয়েছিল ১৯৪৫ সালের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির৷ সম্প্রতি, নেতাজি সম্পর্কিত আরও ২৫টি ফাইল প্রকাশ করে ভারত সরকার৷ আর তা থেকেই জানা গিয়েছে, ১৯২২ সালের ৮ জানুয়ারি মস্কো থেকে ভারতীয় দূতাবাসে পাঠানো এক চিঠিতে লেখা হয়েছিল ১৯৪৫ সালে বা তারপরে নেতাজি রাশিয়ায় যাননি৷
এই তথ্যগুলি ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর তথ্যকেই আবার ভুল প্রমাণ করল৷ ৭০ বছর আগে নেতাজির অন্তর্ধান সম্পর্কে প্রকাশিত এই ফাইলগুলি বহু অজানা রহস্যের অবসান ঘটাবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া