সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কীসের কূটনীতি! কীসের শান্তিপ্রস্তাব! রীতিমতো একে ৪৭ হাতে ভারত ও মোদিকে হুঁশিয়ারি দিল এক খুদে পাক কন্যা৷ ইন্টারনেটে এখন ভাইরাল সেই ভিডিও৷
উরি হামলার পর থেকে ভারত-পাক সম্পর্ক নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে চলেছে৷ সীমান্তে যুদ্ধের সিঁদুরে মেঘ ঘনালেও, কূটনৈতিক পথেই সন্ত্রাস মোকাবিলার রফা খোঁজার চেষ্টা চালানো হচ্ছে৷ কিন্তু জাতিগত বিদ্বেষ ও ঘৃণার কাছে সে সব যেন কিছুই নয়৷ অন্তত বন্দুক হাতে এই খুদে মেয়েটির যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে সে ইঙ্গিতই মিলছে৷
ক’দিন আগেই পাক সেনাদের একটি ভিডিও ছড়িয়েছিল ইন্টারনেটে৷ যেখানে কার্গিল থেকে শুরু করে ৬৫’র যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে পাক সেনারা একরকম সীমান্তে যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন ভারতীয়দের৷ উরি হামলার জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনারাও৷ কিন্তু প্রশাসন খুঁজছে অন্য পথ৷ সেনাদের চাপান-উতোর তাও স্বাভাবিক৷ কিন্তু দেশের মানুষের প্রতি মানুষের বিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছাচ্ছে, তা যেন দেখাল এ ভিডিওটি৷ ভাইরাল এ ভিডিওয় দেখা যাচ্ছে, বালিকাটির হাতে বন্দুক তুলে দিয়েছে তার বাবা৷ বন্দুক হাতে সে অনেক কিছুই বলছে৷ তার মধ্যে ভারত ও মোদি কথাটা স্পষ্ট৷ ভারত এলে যে সে দেখে নেবে, এরকম কিছু বলেই হুমকি দিচ্ছে খুদে মেয়েটি৷ আর তারপরই বন্দুকের ট্রিগারে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছে, জবাব দিতে সে কতটা তৈরি৷
উরি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পাকিস্তান সন্ত্রাস রফতানি করে৷ পাকিস্তান যে সন্ত্রাসের আঁতুড়ঘর এ কথা আন্তর্জাতিক মহলে উঠে এসেছে বারবার৷ এ ভিডিও যেন আক্ষরিক অর্থেই তা প্রমাণ করল৷ ভারতের প্রতি ঘৃণা আর বিদ্বেষই যে পাক শিশুদের সহজপাঠ, তাই যেন গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এ ভিডিও৷
A message from this little girl for #India .
But my message to her father is “please give her pen, not gun”. We need education, not wars pic.twitter.com/ff3SoLGSFj— Javed Aziz Khan (@JavedAzizKhan) September 23, 2016
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের