সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর আগে সোনার জামা পরে খবরের শিরোনামে এসেছিলেন তিনি৷ সেই সোনার জামাই বোধহয় কাল হল৷ আততায়ীদের আক্রমণে প্রাণ হারাতে হল পুণের ‘গোল্ড ম্যান’ দত্তা ফুগেকে৷
বছর চারেক আগে খাঁটি সোনার তৈরি জামা পরে সারা দেশের নজরে পড়েছিলেন এই ব্যবসায়ী৷ সাড়ে তিন কেজি ওজনের সে সোনার জামা তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গেরই ১২ জন স্বর্ণকার৷ পুণের এই ব্যবসায়ীর শখই ছিল সোনার৷ নানারকম সোনার গহনাও তিনি পরে থাকতেন৷ সম্ভবত সেই সোনার কারণেই প্রাণ দিতে হল তাঁকে৷ শুক্রবার সকালে প্রায় ডজনখানেক আততায়ী হামলা চালায় তাঁর গাড়ির উপর৷ গাড়িতে ছিল গোল্ড ম্যানের ছেলেও৷ ছেলের সামনেই পিটিয়ে খুন করা হল তাঁকে৷
আপাতভাবে মনে করা হচ্ছে, সোনার লোভেই মরতে হয়েছে গোল্ড ম্যানকে৷ আততায়ীরা নিমন্ত্রণের টোপ দিয়ে তাঁকে ডেকে এনেছিল বলেই অনুমান পুলিশের৷ তবে এর পিছনে অন্য কারণও আছে বলে মনে করা হচ্ছে৷ ব্যবসায়ী হিসেবে পরিচিত দত্তা টাকা লেনদেন ও চিট ফান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে৷ সেই ক্ষেত্রেও কোনও সমস্যার কারণেই তাঁর উপর আক্রমণ হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের জন্য আপতত চারজনকে আটক করেছে পুণে পুলিশ৷
সর্বশেষ খবর
-
প্রধানমন্ত্রীর স্বাধীনতার দিবসের ভাষণে তরুণদের উল্লেখ ৫০ বার, কেন?
-
‘তোলাবাজ’ বলে কটাক্ষ, পালটা তৃণমূলের আখরুজ্জামানকে ফেসবুকে আক্রমণ বিজেপি বিধায়ক চিত্তের!
-
আপনার আধারের সিম যাচ্ছে না তো জঙ্গিদের হাতে! ঝাড়গ্রামে বিরাট চক্রের পর্দাফাঁস
-
নেতা-কর্মী নন, বিজেপিকে জিতিয়েছে মমতা-অভিষেক-হুমায়ুনরা! কেন বলছেন কার্তিক মহারাজ?
-
এই গাছগুলি লাগালেই বাগান ভরবে সৌরভে! শোনা যাবে হরেক পাখির কলকাকলি