সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই মার্কিন মুলুকের বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল শাহরুখ খানকে। বর্ণবৈষম্য না জাতিবৈষম্য থেকে এমন করা হল সেই প্রশ্ন নিয়ে এখনও বিস্ময় কাটেনি দেশবাসী৷
এবার তার ঠিক ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রকাশ্যে এল আমজাদ আলি খানের টুইট৷ বিখ্যাত সরোদ শিল্পী টুইট করে জানিয়েছেন তাঁর লন্ডনের ভিসার আবেদন বাতিল করা হয়েছে সে দেশের পক্ষ থেকে৷
আগামী মাসে তাঁর রয়্যাল ফেস্টিভ্যাল হলে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল৷ আর সেই জন্যই লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ৭০ বছরের এই সরোদ শিল্পী৷ কিন্তু তাঁর এই প্রস্তুতিতেই কার্যত জল ঢালল ব্রিটিশ প্রশাসন৷

ঘটনাটি নিয়ে খুবই বিরক্ত শিল্পী টুইটারে নিজের এই অবস্থার কথা লিখে জানিয়েছেন, “খুবই বিস্মিত এবং হতভম্ব৷ ইউকে ভিসা বাতিল করা হয়েছে৷ সেপ্টেম্বর মাসে সেখানে রয়াল ফেস্টিভাল হলে অনুষ্ঠান করার কথা ছিল৷”
এই টুইটটিতে শিল্পী বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করেছিলেন শিল্পী৷ এর পাশাপশি অপর একটি টুইটে তিনি জানিয়েছেন, “যে সকল শিল্পীরা পৃথিবী জুড়ে শান্তি ও ভালবাসার কথা ছড়াচ্ছেন, তাঁদের জন্য খারাপ লাগছে৷”
১৯৭০ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠান করেছেন শিল্পী৷ কিন্তু হঠাৎ করে ভিসা বাতিল হয়ে যাওয়ায় বেশ বিরক্ত হয়েছেন শিল্পী৷
সর্বশেষ খবর
-
প্রমাণ লোপাটে তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার! তদন্তে আর পুলিশ নয়, মামলা সিবিআইয়ের হাতে
-
আমেরিকায় ‘অলৌকিক’ কাণ্ড, দু’বার বিষাক্ত ইঞ্জেকশনেও মরল না মহিলা আসামি! তারপর…
-
স্নানঘর থেকে রহস্যময় পুরুষের সঙ্গে বিছানায়! সব মিথ্যে? ৭০০০ কোটির ক্ষতিপূরণ হাঁকালেন ঊর্বশী
-
মৃত্যুমুখেও অটল! ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে পুরস্কৃত করছে গুজরাট সরকার, বিশেষ সম্মান ইজরায়েলেরও
-
ঋত-তৃণমূলের ভোটের প্রচারে চকোলেট কুড়োতে গিয়ে মৃত্যু! নাবালিকার বাড়িতে মুখ্যমন্ত্রী