স্টাফ রিপোর্টার: সাম্বিয়া-কাণ্ডের স্মৃতি উসকে দিয়ে স্বাধীনতা দিবসের আগের দিনই নিয়ন্ত্রণহীন গাড়ি ভাঙল রোডের বাঁশের বেড়া ও কাঠামো৷ যদিও হতাহতের কোনও খবর মেলেনি৷ রবিবার অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার জানান, গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে৷ আটক করা হয় গাড়িটিকে৷
ধৃত চালকের নাম দিলীপকুমার রাজপুরোহিত(৩২)৷ হাওড়ার লিলুয়ার বাসিন্দা৷ এই ঘটনার পর অতিরিক্ত সতর্ক হয়েছে পুলিশ৷ স্বাধীনতা দিবসের সকালে রেড রোডের কাছাকাছি যেমন কোনও অযাচিত গাড়ি না চলে আসতে পারে, সেদিকে কড়া নজর রাখছে লালবাজার৷ রাত থেকেই বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এলাকা৷
পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে উত্তর থেকে দক্ষিণ কলকাতার দিকে যাচ্ছিল গাড়িটি৷ রেড রোড হয়ে যাওয়ার সময়ই আম্বেদকর মূর্তির কাছে উল্টোদিক থেকে একটি গাড়ি আসতে দেখে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ গাড়িটি ধাক্কা দেয় স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য তৈরি মূল মঞ্চের অদূরে রাস্তার পাশে বাঁশের কাঠামোয়৷ খবর পেয়েই ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে গ্রেফতার করে৷ গত জানুয়ারি মাসে এই রেড রোডেই সাধারণতন্ত্র দিবসের মহড়া চলাকালীন সাম্বিয়া সোহরাবের অডি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা কর্মী অভিমন্যু গৌড়ের৷
সেই সাম্বিয়া-কাণ্ডের স্মৃতিই যেন উসকে দিয়ে স্বাধীনতা দিবসের আগের দিনই এই ঘটনা ঘটল৷যদিও হতাহতের কোনও খবর মেলেনি৷ তবে এদিনের এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!