সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের একঝাঁক তারকা এখন স্বপ্নের দল গঠনে বেশ ব্যস্ত৷ দলের নাম ‘ড্রিম টিম’ আর ক্যাটরিনা থেকে শুরু করে তাবড় বলি তারকারা এই টিমের অংশ৷ আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, আদিত্য রায় কাপুর, পরিণীতি চোপড়া প্রত্যেকেই রয়েছেন এই টিমে৷
কিন্তু কী এই ‘ড্রিম টিম’?
বলিউডের একঝাঁক তারকা মার্কিন মুলুকে একাধিক কনসার্টে অংশগ্রহণ করতে চলেছেন৷ আর এই তারকাদের দলের নামই ‘ড্রিম টিম’৷ ১৩ আগস্ট, শনিবার এই দলের অনুষ্ঠান করার কথা রয়েছে৷
কিন্তু পেশাদার তারকারা নিজেদের শিল্পের ঝলক কেবল স্টেজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না৷ তাই বিমানযাত্রার সময়ও নিজেদের পারফরম্যান্সের ঝলক দেখিয়ে দিয়ে গেলেন৷
আদিত্য রায় কাপুর প্রভু দেবার মতো করে যখন নাচছেন, তখন বিমানে উষ্ণতার পারদ চড়াচ্ছেন আলিয়া৷ পপস্টার রিহানার ভঙ্গিতে নাচলেন নায়িকা৷ অন্যদিকে পরিণীতিও কম যাচ্ছেন না৷ নানা ভঙ্গিমায় ধন্যবাদ জানাচ্ছেন সকলকে৷ আর নিজের আগামী ছবি ‘বার বার দেখো’র গান ‘কালা চশমা’র সুরে মাথা দোলাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা৷
অবশেষে ভিডিওয় দেখা গেল ক্যাটরিনাকে৷ গোটা ড্রিম টিম নিয়ে একসঙ্গে ‘কালা চশমা’ গানটির ছন্দে কোমর দোলালেন তিনি৷
সত্যি ‘ড্রিম টিম’ ৩০,০০০ ফুট উচ্চতায় কামাল দেখাল বটে৷
দেখুন তাঁদের সেই ভিডিয়োটি:
সর্বশেষ খবর
-
ঢাকা হত সিসিটিভি, শৌচাগারে লুকনো টাকা! রাম মন্দিরে ‘চুরি’র নীল নকশায় তাজ্জব তদন্তকারীরা
-
‘দ্বিতীয়বার আসতে হলে ভালো হবে না’, মাফিয়ারাজ রুখতে পুলিশকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শঙ্করের
-
মেঘ-বৃষ্টির পাহাড়ে রোমাঞ্চের হাতছানি, টিকিট কাটার আগে এই ভুল করলেই বিপদ!
-
জমি জেহাদ থেকে ধর্মান্তকরণে নতুন আইন, ‘হিন্দু হোমল্যান্ড’ রক্ষায় ঘোষণা শুভেন্দুর
-
পেটে লাথি মেরে দেব! সিএবি নির্বাচনে তৃণমূল নেতার ‘হুমকি’, এবার ‘দুর্নীতি’র অভিযোগ আরেক জেলার