স্টাফ রিপোর্টার: ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ তৈরির কাজ শুরু করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ৷ আগামী বছরের জানুয়ারি মাসেই এই কাজ শুরুর সম্ভাবনা৷ গঙ্গার নিচ দিয়ে ঢুকবে টানেল বোরিং মেশিন বা টিবিএম৷ জুলাই মাসের মধ্যেই সেই মেশিন নিয়ে গঙ্গার নিচের অংশের কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷
মেট্রোসূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কাজ গতি পেলেও নানা জটিলতায় থমকে দ্বিতীয় পর্যায়ের কাজ৷ হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত কাজও যাতে দ্রুত এগোয় তাই সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরেও দেখেন মেট্রোর জেনারেল ম্যানেজার তথা কেএমআরসিএলের চেয়ারম্যান এ কে চৌহান৷ আর তার পরই কাজে গতি আনতে সচেষ্ট হওয়ার কথা বলেন তিনি৷ যদিও এখনও বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র না আসায় কাজ এগোনা যাচ্ছে না৷
তবে গঙ্গার নিচের অংশের কাজ দ্রুত শেষ করতে চাইছে কর্তৃপক্ষ৷ হাওড়া ময়দান থেকে গঙ্গার আগে পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হতে চলতি বছরের ডিসেম্বর মাস হয়ে যাবে৷ আর তার পরই শুরু হবে গঙ্গার তলায় সুড়ঙ্গ খোঁড়ার কাজ৷ জলের ২৬ মিটার নিচ দিয়ে তৈরি হবে টানেল৷ দুটি সুড়ঙ্গ হচ্ছে আপ এবং ডাউন লাইনের জন্য৷ গঙ্গার এক পার থেকে অন্য পারের দূরত্ব ১১০০ মিটার৷ অর্থাত্ দুটি টানেলের জন্য মোট ২২০০ মিটার কাজ হবে৷ আগামী বছরের জুলাই মাসের মধ্যে গঙ্গার নিচ দিয়ে সুড়ঙ্গ এসে মহাকরণের সামনে দিয়ে ওঠার কথা৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের