Bengal Election 2026

কোনও রেকর্ড হয়নি, ২০২১ সালের তুলনায় কম পড়েছে ভোট! তথ্য তুলে চাঞ্চল্যকর দাবি তৃণমূলের

বাংলায় প্রথম দফায় ভোট হয়েছে গতকাল, বৃহস্পতিবার। প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে বলে গেরুয়া শিবির দাবি করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর গলায় দাবি করেছেন, বাংলায় তৃণমূল সরকার আর থাকবে না। বাংলায় 'পরিবর্তন' হবেই। এবার বাংলায় প্রথম দফার ভোট নিয়ে বিজেপির পালটা প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তথ্য দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৭:৩০

options
link
কোনও রেকর্ড হয়নি, ২০২১ সালের তুলনায় কম পড়েছে ভোট! তথ্য তুলে চাঞ্চল্যকর দাবি তৃণমূলের
তথ্য তুলে চাঞ্চল্যকর দাবি তৃণমূলের।

বাংলায় প্রথম দফায় ভোট হয়েছে গতকাল, বৃহস্পতিবার। প্রথম দফায় রেকর্ড ভোট পড়েছে বলে গেরুয়া শিবির দাবি করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর গলায় দাবি করেছেন, বাংলায় তৃণমূল সরকার আর থাকবে না। বাংলায় ‘পরিবর্তন’ হবেই। এবার বাংলায় প্রথম দফার ভোট নিয়ে বিজেপির পালটা প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে তথ্য দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। ২০২১ সালের ভোটের নিরিখে এবার প্রথম দফায় কম ভোট পড়েছে। সেই কথা জানালেন তিনি। এই বিষয়ে অমিত শাহকে উল্লেখ করে এদিন ডেরেক এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ বার্তা দিলেন।

Advertisement

এক্স হ্যান্ডেলে ডেরেক দাবি করেছেন, বাংলায় ৯২.৭০ শতাংশ ভোটদানের হার আসলে একটি ভুয়ো ন্যারেটিভমাত্র। তাঁর মতে, ২০২১ সালের তুলনায় এবার প্রথম দফায় আসলে ভোটদানের সংখ্যা কমেছে। ডেরেক ও ব্রায়েন যে তথ্য দিয়েছেন সেই হিসেবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ১৫২টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৩.৬৭ কোটি। সেবার ৮৪ শতাংশ ভোট পড়েছিল। সেই নিরেখে ভোট পড়েছিল ৩.১০ কোটি। এবার বাংলায় এসআইআর হওয়ায় বহু মানুষের নাম বাদ পড়েছে। সেক্ষেত্রে এইসব কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা এসআইআরের পরে হয়েছে ৩.৩৩ কোটি। নির্বাচন কমিশনের হিসেব অনুসারে গতকাল প্রথম দফায় ভোট পড়েছে ৯২.৭০ শতাংশ। সেক্ষেত্রে মোট ভোটের সংখ্যা ৩,০৯ কোটি। ২০২১ সালের তুলনায় শতাংশের বিরুদ্ধে এবার মোট ৮৩,৬৭৪টি ভোট পড়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই তথ্য দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন ডেরেক। এদিন আক্রমণাত্মক মেজাজে তৃণমূল সাংসদ লিখেছেন, “অমিত আপনাকে এক্সপোজ করা খুব সহজ।” বিজেপি শতাংশের বিচারে বাংলায় যে তথ্য প্রচার করছে, তা আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। রাজ্যে ভোটপ্রক্রিয়া স্বাভাবিক ছন্দেই রয়েছে, কোনও ‘সুনামি’ ওঠেনি, এমনই দাবি করছেন ডেরেক ও ব্রায়েন। এমনই দাবি রাজনৈতিক মহলের। এদিন তৃণমূল সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করেও একটি এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন। এদিন ডেরেক বলেন, “আপনি ঘোষণা করেছিলেন, বাংলার ২৯৪টি আসনে আপনিই প্রার্থী। বন্ধ করুন বড় কথা বলা। আগামী ৪মে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বাংলা জিতবে। তারপর চ্যালেঞ্জ গ্রহণ করুন। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিন।”

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.