Yogi Adityanath in Kolkata

‘প্রথম দফাতেই ৮০ শতাংশ আসন পাবে বিজেপি’, জোড়াসাঁকোয় দাঁড়িয়ে আত্মবিশ্বাসী যোগী

Bengal Election 2026: বুধবার কলকাতার জোড়াসাঁকোতে দাঁড়িয়ে বাংলার শাসকদল তৃণমূলকে নিশানা করে ফের 'বুলডোজার' রাজনীতিতে শান দিলেন যোগী। প্রথম দফায় বিজেপির দখলে কত আসন থাকবে, তাও প্রচার মঞ্চ থেকে বাতলে দিলেন তিনি।

Advertisement
হেমন্ত মৈথিল
হেমন্ত মৈথিল

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ২১:০০

options
link
‘প্রথম দফাতেই ৮০ শতাংশ আসন পাবে বিজেপি’, জোড়াসাঁকোয় দাঁড়িয়ে আত্মবিশ্বাসী যোগী
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফাইল ছবি

বৃহস্পতিবার থেকে বঙ্গে ভোটপর্বের সূচনা। তার আগে নির্বাচনী প্রচারে গেরুয়া ঝড় তুলতে মোদি-শাহের সঙ্গে পাল্লা দিয়ে নেমেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বুধবার কলকাতার (Kolkata) জোড়াসাঁকোতে দাঁড়িয়ে বাংলার শাসকদল তৃণমূলকে নিশানা করে ফের ‘বুলডোজার’ রাজনীতিতে শান দিলেন যোগী। প্রথম দফায় বিজেপির দখলে কত আসন থাকবে, তাও প্রচার মঞ্চ থেকে বাতলে দিলেন তিনি। বক্তৃতার আগাগোড়ায় যোগীর মুখে লেগে রইল ‘পিসি-ভাইপো’ কটাক্ষ।

Advertisement

ভোটের (Bengal Election 2026) আগে দিন কলকাতায় দাঁড়িয়ে যোগীর দাবি, “পরিবর্তন চাইছে বাংলার মানুষ। প্রথম দফার ভোটে ৮০% আসন বিজেপি জিতবে। বাংলায় গেরুয়া ঝড় উঠবে আগামী ৪মে। বাংলা হয়ে উঠবে সোনার বাংলা।” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলায় যে অরাজকতা চলছে তা বন্ধ করতে হবে। এই অপশাসন বন্ধ করতে বিজেপিকে ভোট দিতে হবে। এই বাংলায় জন্ম হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর স্বপ্নপূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরে ৩৭০ ধারা উঠেছে।” জোড়াসাঁকোয় বিশ্বকবির জন্মভূমিতে দাঁড়িয়ে যোগী বলেন, “বাংলায় সংস্কৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তৃণমূল সরকার।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থার সঙ্গে উত্তরপ্রদেশের ‘ডবল ইঞ্জিন’ সরকারের তুলনা টানেন যোগী আদিত্যনাথ৷ তাঁর কটাক্ষ, “প্রথমে এখানে কংগ্রেস লুট চালিয়েছে, পরে কমিউনিস্ট, তারপর তৃণমূল কংগ্রেস গত ১৫ বছর ধরে লুট করছে। অতীতে যেখানে জ্ঞানের ধারা ছিল, সেখানে এখন যুবকরা বেকার। কৃষকদের রোজগার নেই৷”

Advertisement

যোগীর দাবি, “বাংলায় যে অরাজকতা চলছে, ২০১৭ সালে একইরকম অরাজকতা চলত উত্তরপ্রদেশেও। সেখানে গুন্ডামি চলত আগে। এখন নো কারফিউ, নো দাঙ্গা, ইউপি মে সব চাঙ্গা।” তৃণমূলকে নিশানা করে যোগী বলেন, “উত্তরপ্রদেশে এখন গুণ্ডারাজ নেই, আর যদি কোনও গুন্ডা-মাফিয়া মাথা উঁচু করে এখন তার উপর থেকে বুলডোজার চলে।”

বাংলায় ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বারবার ‘বুলডোজার’ দাওয়াই মনে করিয়ে দিয়েছেন যোগী। বুধবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিতে দাঁড়িয়ে মা কালীকে স্মরণ করে বক্তৃতার সূচনা করলেও আগাগোড়া ধমকানি-চমকানির সুর শোনা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.