Bengal Election 2026

নির্বাচনী আচরণ বিধিতেই পুনর্নিয়োগ! বিতর্ক হতেই বিজ্ঞপ্তি বাতিল করল দমকল

বিধানসভা নির্বাচনের আগে আদর্শ আচরণ বিধি লাগু করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যেই দমকল দফতর অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করে। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শেষমেশ সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে বলেই দাবি দমকলের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১৫:৫৫

options
link
নির্বাচনী আচরণ বিধিতেই পুনর্নিয়োগ! বিতর্ক হতেই বিজ্ঞপ্তি বাতিল করল দমকল
নির্বাচনী আচরণবিধির মধ্যেই দমকলে নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক।

বিধানসভা নির্বাচনের (Bengal Election 2026) আগে আদর্শ আচরণ বিধি লাগু করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যেই দমকল দফতর অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করে। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যদিও সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে বলেই দাবি দমকলের।

Advertisement

গত ৯ এপ্রিল দমকলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে, গত পাঁচ বছরে অবসর নেওয়া কোন কোন ফায়ার অপারেটর কাম ইঞ্জিন ড্রাইভাররা আবার কাজে যোগ দিতে চান, তাদের তালিকা চেয়ে পাঠানো হয়। সেই চিঠি ১১ জেলার ডিভিশনাল অফিসারদের কাছে পাঠায় দমকল। বিজ্ঞপ্তি জারির ৩ দিনের মধ্যেই কাজে যোগ দিতে ইচ্ছুক অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে বলে জানানো হয়। 

Advertisement

নির্বাচনী আচরণ বিধির শর্ত অনুযায়ী, এই বিধি থাকাকালীন সরকারি কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা বা বড় সিদ্ধান্তও নেওয়া যায় না। তারপরেও দমকল কর্তারা পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যা ঘির দফতরের অন্দরেই তৈরি হয়েছে বিতর্ক।

নির্বাচনী আচরণ বিধির শর্ত অনুযায়ী, এই বিধি থাকাকালীন সরকারি কোনও গুরুত্বপূর্ণ ঘোষণা বা বড় সিদ্ধান্তও নেওয়া যায় না। তারপরেও দমকল কর্তারা পুনর্নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যা ঘির দফতরের অন্দরেই তৈরি হয়েছে বিতর্ক। ভোটারদের প্রভাবিত করার অভিযোগে সরব হন দমকল বিভাগের আধিকারিকদের একাংশ। দমকল বিভাগের এক আধিকারিকের মতে, “এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়। নির্বাচনী বিধি বলবৎ থাকাকালীন এই সিদ্ধান্ত নেওয়া পুরোপুরি বেআইনি।”

Advertisement

দমকল সূত্রের খবর, বিভিন্ন বিভাগে প্রচুর পদ ফাঁকা পড়ে আছে। ফায়ার অপারেটর কাম ইঞ্জিন ড্রাইভারের পদে ১৪০০ জনের জায়গায় আছেন মাত্র ৭৭০ জন। যদিও নির্বাচনী আচরণবিধি থাকাকালীন সরকারি পুনর্নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হতেই বিজ্ঞপ্তি বাতিল করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে দমকল বিভাগের তরফে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.