স্বাস্থ্যভবন (Swasthya Bhawan) থেকে যেন কোনও ফাইল না সরানো হয়, পালাবদলের পর এই নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন চিকিৎসকদের একাংশ। এই বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে ডা. পুণ্যব্রত গুণ, ডা. হিরালাল কোনার চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে।
এই বিষয়ে আরও খবর
সোমবার বিধানসভার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল সরকারের পতন হয়েছে। পদ্মের দখলে চলে গিয়েছে বাংলা। এমতাবস্থায় চিকিৎসকদের একাংশের আশঙ্কা, স্বাস্থ্যভবনে বিগত বছরে যে দুর্নীতি হয়েছে তা ধামাচাপা দিতে সরানো হতে পারে ফাইল। ডা. উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যসচিবকে লেখা চিঠিতে আমরা জানিয়েছি, রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে যা দুর্নীতি হয়েছে তা লোপাট করতে এই সময় ফাইল উধাও করতে পারে বিদায়ী প্রশাসনের কর্তারা। এই পরিস্থিতিতে অত্যন্ত জরুরি এই সমস্ত দপ্তরের ভেতরের প্রতিটি জিনিস অপরিবর্তিত অবস্থায় সংরক্ষণ করা। চিকিৎসকদের যৌথ মঞ্চ মুখ্যসচিবকে লেখা চিঠিতে অনুরোধ করেছেন, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির সঙ্গে যুক্ত আধিকারিকরা যেন কোনও নথি বা সামগ্রী নষ্ট করতে না পারেন।
উল্লেখ্য, বছর দেড়েক আগেই আর জি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর স্বাস্থ্য দপ্তরের একাধিক দুর্নীতি নিয়ে অভিযোগ সামনে আসতে থাকে। সম্প্রতি মুখ্যসচিবের তরফ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের প্রতিটি সরকারি দপ্তরে প্রবেশ এবং বেরনোর সময় প্রত্যেক ব্যক্তিকে তল্লাশি করা হবে। সেই নির্দেশ পাওয়ার পরেই মুখ্যসচিবকে চিঠি দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট
-
বয়কট বিতর্ক ভুলে চূড়ান্ত নতুন সময়সূচি! আগামী বছরেই বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া?
-
‘নারীদের নোংরাভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে, সেন্সর ছাড় দিল কেন?’, ‘টক্সিক’ নিয়ে ক্ষিপ্ত ‘হিন্দুত্ববাদী’ আন্নামালাই
-
বিলবোর্ড বিতর্কে হস্তক্ষেপ করল না আদালত, ‘খুলেই তো ফেলা হয়েছে’ বলল হাই কোর্ট
-
যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’, ‘টুকরে টুকরে গ্যাং’কে সপাট জবাব শুভেন্দুর



