Rachana Banerjee

‘লাল বা কমলা পোশাক পরুন’, ভোটপ্রচারের শুরুতেই রচনার রং বিভ্রাট! কেন এমন টিপস?

পঁচিশ সালে মহাকুম্ভে যোগ দেওয়ার সময়েই রচনা জানিয়েছিলেন যে, তিনি কালার থেরাপিতে বিশ্বাসী। এবার নির্বাচনী আবহে লাল কিংবা কমলা পোশাক পরার নিদান দিয়ে চর্চায় নেত্রী-অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ২০:৫৯

options
link
‘লাল বা কমলা পোশাক পরুন’, ভোটপ্রচারের শুরুতেই রচনার রং বিভ্রাট! কেন এমন টিপস?
চর্চায় রচনা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন এলেই ফি বছর চর্চায় থাকে ভোটফ্যাশন। দলীয় কর্মসূচী কিংবা নিত্য ভোটপ্রচারে রাজনীতিকদের হট ফেভারিট রং সাদা হলেও এসময়ে কিন্তু রাজ্যজুড়ে নানা রঙের মেলা বসে! সবুজ, গেরুয়া কিংবা লাল, পোশাক নির্বাচনের ক্ষেত্রেও অনেকসময়ে দলীয় রং প্রাধান্য পায়। কারণ দলীয় রঙের মধ্যেই রাজনৈতিক লড়াইয়ের বার্তা থাকে। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আবহে ‘কালার থেরাপি’ তত্ত্ব তুলে ধরে চর্চার শিরোনামে নাম লেখালেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দেবাংশু ভট্টাচার্যের হয়ে চুঁচুড়ায় ভোটপ্রচারে গিয়ে নেত্রী-অভিনেত্রীর টিপস, “এবছর বেশি করে লাল কিংবা অরেঞ্জ রঙের পোশাক পরুন।”

Advertisement

ভোটের মুখে রচনা বন্দ্যোপাধ্যায়ের এহেন টিপসে সেসময়ে দলীয় কার্যালয়ে এক লহমার জন্য সূচীভেদ্য স্তব্ধতা! কিন্তু খুব বেশি সময় লাগেনি সেই নিস্তব্ধতা ভাঙতে। কারণ রচনা-দেবাংশুর পাশেই বসে থাকা যুব তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী মৃদু হেসে বলে ওঠেন, “তবে ২০২৬ সালে কিন্তু লাল বা অরেঞ্জ কোনওটাই আসছে না।”

কিন্তু কেন এমন রং বেছে নেওয়ার টিপস দিলেন? শুক্রবার দলীয় কার্যালয়ে বসে নিজেই ব্যাখ্যা দিলেন। এদিন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থী দেবাংশুকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন হুগলীর ‘দিদি নম্বর ওয়ান’। সেখানেই জ্যোতিষ মতে কালার থেরাপির প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “ছাব্বিশ সাল রাহুর বছর। আজ শুভ দিনে আমরা শুভ কাজে এসেছি। চলতি বছরে যে কোনও শুভ কাজের ক্ষেত্রে কালো রং এড়িয়ে চলার চেষ্টা করবেন। লাল এবং কমলা রঙের পোশাক পরুন বেশি করে। এছাড়া অন্য দিন অন্য রঙের পোশাক পরতে পারেন।” উল্লেখ্য, রচনা নিজেও এদিন কমলা রঙের শাড়ি পরে এসেছিলেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
শুক্রবার দলীয় কার্যালয়ে দেবাংশুকে নিয়ে সাংবাদিক বৈঠকে রচনা বন্দ্যোপাধ্যায়। ছবি- সংগৃহীত

ভোটের মুখে রচনা বন্দ্যোপাধ্যায়ের এহেন টিপসে সেসময়ে দলীয় কার্যালয়ে এক লহমার জন্য সূচীভেদ্য স্তব্ধতা! কিন্তু খুব বেশি সময় লাগেনি সেই নিস্তব্ধতা ভাঙতে। কারণ রচনা-দেবাংশুর পাশেই বসে থাকা যুব তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী মৃদু হেসে বলে ওঠেন, “তবে ২০২৬ সালে কিন্তু লাল বা অরেঞ্জ কোনওটাই আসছে না।” রচনার রং বিভ্রাটের জেরে তৎক্ষণাৎ দেবাংশুরও সংযোজন, “আসলে লাল আর অরেঞ্জ বেশি ব্যবহার হচ্ছে, যাতে সবুজটা আরও গাঢ় হয়ে ওঠে।” পঁচিশ সালে মহাকুম্ভে যোগ দেওয়ার সময়েই রচনা জানিয়েছিলেন যে, তিনি কালার থেরাপিতে বিশ্বাসী। এবার নির্বাচনের আবহে লাল কিংবা কমলা পোশাক পরার নিদান দিয়ে চর্চায় নেত্রী-অভিনেত্রী।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.