মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মহিষাসুরমর্দিনী’ সম্বোধন করে বিজেপিকে খোঁচা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)! বুধবার সকাল সাতটা নাগাদ রাজ চক্রবর্তীর সঙ্গে আরবানার বুথে ভোট দেন অভিনেত্রী। আর গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর সেখান থেকে বেরিয়েই পদ্মশিবিরকে তোপ শুভশ্রীর।
আরও পড়ুন:
রাম-নামের পরিবর্তে তাঁদের মুখে শোনা গিয়েছে দুর্গা-কালীর নাম। পদ্মশিবিরকে বিঁধতে এবার সেই মাতৃশক্তির কথাই মনে করিয়ে দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিন আরবানার বুথে স্বামী রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, “প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, কিন্তু জয় হয় মা দুর্গারই।…”

একুশ সালের বিধ্বংসী হারের পর থেকেই বিজেপির ‘পাখির চোখ’ ছিল ছাব্বিশের বিধানসভা ভোটের (Bengal Election 2026) দিকে। সেই প্রেক্ষিতেই চলতিবারে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির একেবারে গোড়া থেকেই কোমর বেঁধে পিচে নেমে পড়েছিল। বাঙালি অস্মিতায় শান দিতে ‘মাছ টু ম্যাটিনি’ কোনও কসরতই বাদ রাখেননি তারা। মণীষীদের নাম-বাণীর ‘হোমওয়ার্কে’ যতই ভুলচুক থাকুক না কেন, বাংলার সংস্কৃতি আত্মস্থ করতে কখনও ভোটপ্রচারে এসে বিজেপির শীর্ষ নেতৃত্বরা মাছের কাঁটা বেছে খেয়েছেন তো কখনও বা আবার উত্তম কুমার থেকে শক্তি চট্টোপাধ্যায়ের শরণেও যেতে হয়েছে তাঁদের। রাম-নামের পরিবর্তে তাঁদের মুখে শোনা গিয়েছে দুর্গা-কালীর নাম। পদ্মশিবিরকে বিঁধতে এবার সেই মাতৃশক্তির কথাই মনে করিয়ে দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিন আরবানার বুথে স্বামী রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, “প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, কিন্তু জয় হয় মা দুর্গারই। এবারও তাই হবে।” এহেন মন্তব্যে বিজেপিকে ‘মহিষাসুর’ বলে কটাক্ষ করে শুভশ্রী যে বঙ্গবাসীকে এক নারীর একক লড়াইয়ের কথা মনে করিয়ে দিলেন, তা বলাই বাহুল্য। আগামী চার তারিখ যে বিজেপির বিরুদ্ধে জয়লাভ হবেই, এমনটাই মত অভিনেত্রীর।
আগামী ৪মে ভোটপরীক্ষার রেজাল্ট। বাংলার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মার্কশিটের দিকে যে এইমুহূর্তে গোটা দেশ তাকিয়ে, তা বলাই বাহুল্য। তবে নির্বাচনী মার্কশিট নিয়ে যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আশাবাদী, সেটা তাঁর মন্তব্যেই স্পষ্ট।
আগামী ৪মে ভোটপরীক্ষার রেজাল্ট। বাংলার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মার্কশিটের দিকে যে এইমুহূর্তে গোটা দেশ তাকিয়ে, তা বলাই বাহুল্য। তবে নির্বাচনী মার্কশিট নিয়ে যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আশাবাদী, সেটা তাঁর মন্তব্যেই স্পষ্ট। এদিকে ছাব্বিশের বিধানসভা ভোটে ফের বারাকপুর কেন্দ্রে তৃণমূলের ‘তুরুপের তাস’ রাজ চক্রবর্তী। দিন দুয়েক আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে রাজ-রাজত্ব ফেরাতে স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেসময়ে বারাকপুরকে ‘দ্বিতীয় ঘর’ বলেও সম্বোধন করেন ভক্তদের ‘লেডি সুপারস্টার’। এবার তৃণমূল সুপ্রিমোকে ‘মহিষাসুরমর্দিনী’ আখ্যা দিয়ে বিজেপিকে ‘মহিষাসুর’ কটাক্ষ শুভশ্রীর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?