ভোট দ্বিতীয়া
WB 2nd Phase Election 2026

‘আমরাই জিতছি, এবার বিচার হবেই’, ভোট দিয়ে বললেন অভয়ার মা

অভয়ার বাবা বললেন, 'মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য এই পথে হাটতে হবে, এটা অত্যন্ত দুঃখজনক।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৩৭

options
link
‘আমরাই জিতছি, এবার বিচার হবেই’, ভোট দিয়ে বললেন অভয়ার মা
'আমরাই জিতছি, এবার বিচার হবেই', ভোট দিয়ে বললেন অভয়ার মা

মেয়ের সুবিচারের আশায় নেমেছেন সক্রিয় রাজনীতিতে।  পানিহাটি আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রথম থেকেই তিনি নিশ্চিত, এলাকার মানুষ তাঁর পাশে থাকবে। বুধবার সকালে ভোট (WB 2nd Phase Election 2026) দিয়েও আত্মবিশ্বাসী অভয়ার মা অর্থাৎ বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। বললেন, “আমরাই জিতছি, এবার বিচার হবেই।”

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বছর দেড়েক আগে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলা। পথে নেমেছিল লক্ষ লক্ষ মানুষ। সুবিচারের দাবি জানিয়েছিল গোটা বিশ্ব। দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। কিন্তু তাতে খুশি নন অভয়ার বাবা -মা। সুবিচারের আশায় তাঁরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দেখা পাননি। পরবর্তীতে ঘটনার লেগেছে রাজনীতির রং। মেয়ের মৃত্যুর সুবিচার পেতে বিজেপির হয়ে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নেন অভয়ার মা রত্না দেবনাথ। প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হতেই দেখা গিয়েছে আত্মবিশ্বাসে ভরপুর তিনি। রত্নাদেবী নিশ্চিত, এলাকার মানুষ সুবিচারের পক্ষেই রায় দেবেন। 

বুধবার সকালে ভোটকেন্দ্রে পৌঁছে যান রত্না দেবী। এদিনও তাঁর পরনের শাড়িতে ছিল বিশেষত্ব। সাদা শাড়ির কালো পাড়ে লেখা, ‘মেরুদণ্ড বিক্রি নেই।’ ভোট দিয়ে বেরিয়েই তিনি বলেন, “আমরাই জিতব, আমরা বিচার পাব, মানুষ আমাদের ভোট দেবে।” অভয়ার বাবা বললেন, “মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য এই পথে হাটতে হবে এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমরা জিতবই।”

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.