Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Kiara Advani Yash

পর্দায় নগ্ন, ‘টক্সিক’ হয়ে জুটেছে ‘অ্যানিম্যাল’ তকমা, কিয়ারা অন্তঃসত্ত্বা জেনে সেই যশই কেন কেঁদে ফেলেন?

'টক্সিক-এর প্রচারঝলক প্রকাশ্যে আসার পর থেকেই 'নারীবিদ্বেষী' তকমা জুটেছে যশের কপালে। এমন আবহেই সহ-অভিনেতার দয়ালু মনোভাবের কথা তুলে ধরলেন কিয়ারা আডবানি। যা কিনা এইমুহূর্তে চর্চার শিরোনামে। কোন কথা ফাঁস করলেন অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৬:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৬:৪৪

options
link
পর্দায় নগ্ন, ‘টক্সিক’ হয়ে জুটেছে ‘অ্যানিম্যাল’ তকমা, কিয়ারা অন্তঃসত্ত্বা জেনে সেই যশই কেন কেঁদে ফেলেন? zoom
কিয়ারা অন্তঃসত্ত্বা জেনে যশ অবিশ্বাস্য কাণ্ড ঘটান!
Advertisement

কেজিএফ স্টার যশের পরবর্তী সিনেমা নিয়ে বিতর্ক অন্তহীন। ছাব্বিশ সালের গোড়ায় ‘টক্সিক’ টিজারে উদ্দাম যৌনতা দেখিয়ে আইনি বিপাকে পড়েন দক্ষিণী সুপারস্টার। পবিত্র গোরস্থানের অন্দরে রতিসুখ, যৌনতায় ভরপুর ঝলকের জেরে কন্নড় সংস্কৃতিকে অপমানের অভিযোগও ওঠে অভিনেতার বিরুদ্ধে। বিশেষ করে সিনেমার নারীচরিত্রদের উপস্থাপন নিয়ে যশের কপালে জুটেছে ‘অ্যানিম্যাল’ তকমা! পালঙ্ক কাঁপানো উগ্র পৌরুষের লম্ফঝম্ফ দেখে ততোধিক তিতিবিরক্ত ভারতীয় সিনেদর্শকের সভ্যমহল। যার জেরে সম্প্রতি কর্নাটক থেকে ঘাড় ধাক্কা দিয়ে বিতাড়িত করার হুমকির মুখেও পড়তে হয় তাঁকে। তবে যে অভিনেতার নামের পাশে কিনা নারীবিরোধী তকমা জুড়েছে, সেই যশই কিয়ারা আডবানির অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে কেঁদে ফেলেছিলেন। কেন?

শুটিং চলাকালীন নায়িকাদের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে অনেকসময়ে পরিচালক, প্রযোজকরা অভিনেত্রীর শারীরিক আবেদন, সিনেমার ভবিষ্যতের কথা ভেবে চিন্তায় পড়েন। কিন্তু টক্সিক নির্মাতারা এক্ষেত্রে ব্যতিক্রম। কীরকম?

অন্তঃসত্ত্বা অবস্থাতেই পঁচিশ সালে ‘টক্সিক’-এর শুটিং করেছিলেন কিয়ারা। ছবিতে গ্যাংস্টার যশের প্রেমিকা ‘নাদিয়া’র চরিত্রে দেখা যাবে তাঁকে। শুটিং চলাকালীনই অভিনেত্রী জানতে পারেন যে, তিনি অন্তঃসত্ত্বা। সিনেমার প্রচারে এসে সেসব অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়েই যশের কথা জানান অভিনেত্রী। কিয়ারা আডবানির মন্তব্য, “আমি যখন অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানতে পারি, তখন পরিবারের পরই প্রথম যাদের আমি এই সুখবরটি আমি জানিয়েছিলাম, তাঁরা যশ এবং পরিচালক গীতু মোহনদাস।” সাধারণত শুটিং চলাকালীন নায়িকাদের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে অনেকসময়ে পরিচালক, প্রযোজকরা অভিনেত্রীর শারীরিক আবেদন, সিনেমার ভবিষ্যতের কথা ভেবে চিন্তায় পড়েন। কিন্তু টক্সিক নির্মাতারা এক্ষেত্রে ব্যতিক্রম। কীরকম?

Advertisement
কিয়ারা অন্তঃসত্ত্বা জেনে যশ কেন কেঁদে ফেলেন?

‘টক্সিক-এর প্রচারঝলক প্রকাশ্যে আসার পর থেকেই ‘নারীবিদ্বেষী’ তকমা জুটেছে যশের কপালে। এমন আবহেই সহ-অভিনেতার দয়ালু মনোভাবের কথা তুলে ধরলেন কিয়ারা আডবানি।

কিয়ারা জানালেন, “মা হওয়ার কথা যখন জানালাম, তখন একমুহূর্তের জন্যেও ওঁরা ভাবেননি যে কীভাবে সিনেমাটা শেষ হবে? কীভাবেই বা বাকি দৃশ্যগুলো সাজানো হবে? বরং যশ অশ্রুসজল নয়নে আমাকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন- কিয়ারা আমরা সকলে দারুণ একটা সিনেমা বানাতে চলেছি। গীতুও তাই। আমার জন্য কেউ এতটা খুশি হতে পারে, তা দেখে আমি সত্যিই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। ওই মুহূর্তটা ভোলার নয়।” শুধু তাই নয়, ‘টক্সিক’ সেটে কিয়ারার খেয়ালও রাখতেন যশ। অভিনেত্রী জানালেন, “ওঁরা সকলেই আমাকে বলেছিলেন- সেটে নিজের পছন্দমতো মতো থাকতে। যা ইচ্ছে খেতে। এরকম একটা টিমের সঙ্গে কাজ করতে পারা সৌভাগ্যের।” আসলে ‘টক্সিক-এর প্রচারঝলক প্রকাশ্যে আসার পর থেকেই ‘নারীবিদ্বেষী’ তকমা জুটেছে যশের কপালে। এমন আবহেই সহ-অভিনেতার দয়ালু মনোভাবের কথা তুলে ধরলেন কিয়ারা আডবানি। যা কিনা এইমুহূর্তে চর্চার শিরোনামে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.