ট্রাইব্যুনালের রায়ে নাম উঠল নামমাত্রই! প্রথম দফার ভোটের (WB Assembly Election 2026) আগে মাত্র ১৩৯ জনের নাম তালিকায় যুক্ত হয়েছে। কমবেশি ৬৫০ জনের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে বাদ গিয়েছে ৫১১ জনের নাম। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এই ১৩৯ জন প্রথম দফায় ভোট দিতে পারবেন। ১৩৯ জনের নাম যুক্ত হওয়ার পর প্রথম দফার ভোটে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ৩১০।
এই বিষয়ে আরও খবর
ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি ভোটারদের তালিকা প্রকাশ করে কমিশন। বুথভিত্তিক তালিকা প্রকাশ করেছে কমিশন। ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর নাম ওঠা ও বাদ যাওয়ার মোট দু’টি তালিকা প্রকাশ করেছে কমিশন। ওয়েবসাইটে গিয়ে যুক্ত অথবা বাদ যাওয়ার তালিকার একটি বেছে নিয়ে বিধানসভা ও বুথ নম্বর সিলেক্ট করে তালিকা ডাউনলোড হচ্ছে। তবে যে সব বুথের কোনও নিষ্পত্তি হয়নি, স্বাভাবিকভাবেই সেখানে কোনও নাম নেই। এছাড়াও ‘বিচারাধীন’ তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররা কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজেদের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর দিয়ে নাম উঠেছে কি না, জানতে পারছেন। ট্রাইব্যুনালের রায়ে তালিকায় নাম ওঠা ভোটাররা আগামিকাল বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভোটের ২ দিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালে যাঁদের নাম ‘যোগ্য’ বলে বিবেচিত হবে, তাঁরা এই নির্বাচনে ভোট দিতে পারবেন। সেই মতো প্রথম দফার ১৫২টি বিধানসভার নির্বাচনের আগে ২১ তারিখ তালিকা প্রকাশের কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক ভোররাতে তালিকা প্রকাশ করে কমিশন। নতুন তালিকা অনুযায়ী হবে প্রথম দফার ১৫২টি বিধানসভার নির্বাচন।
যদিও এখনও পর্যন্ত ২৯ এপ্রিল ১৪২টি আসনে দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে মোট ভোটারের তালিকা প্রস্তুত হয়নি। কারণ ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে নাম তোলার সুযোগ রয়েছে। সেই দফাতেও বেশকিছু ভোটারের নাম সংযুক্ত হবে। সেই তালিকা অনুযায়ী হবে দ্বিতীয় দফার ভোট।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা
-
শ্রাবণ মাসে পাঁঠার মাংস চেয়েছিল ছেলে, ‘খুন’ করল বাবা, হুঁশ ফিরতেই প্রমাণ লোপাটের চেষ্টা! তারপর…
-
ইসলামিক হুজুগে ‘মুসলিম ন্যাটো’য় এন্ট্রি চায় ঢাকা? বিস্ফোরক দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর
-
রক্তের দেদার কালোবাজারি! জানেন, বেআইনি কারবারে কেন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?
-
মেদ ঝরাতে বাধ সাধছে বিরিয়ানি প্রেম? বাড়িতে এভাবে বিরিয়ানি বানালে বাড়বে না ওজন



