Bengal Election 2026

মধ্যরাতে বহরমপুরে আক্রান্ত ৩ কংগ্রেস সমর্থক! ‘বাড়িতে অস্ত্র রাখুন’, অধীরের নিদানে বিতর্ক

শনিবার মধ্যরাতে পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণ ঘোষের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগ তাঁরা বাড়িতে ভাঙচুর, মারধর করে। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৫:২৮

options
link
মধ্যরাতে বহরমপুরে আক্রান্ত ৩ কংগ্রেস সমর্থক! ‘বাড়িতে অস্ত্র রাখুন’, অধীরের নিদানে বিতর্ক
অধীর চৌধুরী। ফাইল চিত্র।

ভোট (Bengal Election 2026) পরবর্তী হিংসার অভিযোগ মুর্শিদাবাদে। কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ স্থানীয় তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়িতে ভাঙচুর, মারধরের অভিযোগ। ঘটনায় আহত মহিলা-সহ ৩। তাঁরা একই পরিবারের সদস্য। শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডে। শনিবার রাতে ঘটনাস্থলে ছুটে যান বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে অধীরে নিদান, “বাড়িতে অস্ত্র রাখুন।” তা নিয়ে তুঙ্গে বিতর্ক।

Advertisement

শনিবার মধ্যরাতে পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণ ঘোষের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগ তাঁরা বাড়িতে ভাঙচুর, মারধর করে। পরিবারের সদস্য দিয়া ঘোষের অভিযোগ, রাত দশটা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁর উদ্দেশে কুমন্তব্য করে, গায়ে হাত দেয়। তিনি প্রতিবাদ করেন। পরে বাড়ি ফিরে আসার পরই তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বাড়িতে ভাঙচুর ও মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ৩ জন জখম হয়েছেন। তাঁরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে যান বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সেই সময় অধীর বলেন, “ভোটের দিন আমার সঙ্গে এই পরিবার সৌজন্য বিনিময় করেছিল। আমি জানি না ওরা কোন দলের সমর্থক। কিন্তু আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। তাতেই তাঁদের উপর আক্রমণ হয়েছে।” এরপরই দুষ্কৃতীদের বিরুদ্ধে পাড়ার মানুষকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে বাড়িতে অস্ত্র রাখার নিদান দেন অধীর। ঘটনায় বহরমপুর শহর যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষের নামে অভিযোগ জানানো হয়েছে। কংগ্রেসের তরফে নির্বাচন কমিশন অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.