ভোট প্রথমা
West Bengal Assembly Election

প্রবল গরমে ভোটের লাইনে, বাংলায় প্রথম দফায় মৃত্যু চার জেলার ৪ ভোটারের!

ভোট দিতে গিয়ে মৃত্যু চার ভোটারের। পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর, মালদহ ও বীরভূমে চার ভোটার প্রাণ হারিয়েছেন বলে খবর। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মৃত্যু হয়েছে নৃপেন্দ্র দাস নামে এক ব্যক্তির। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রাণ হারিয়েছেন ইসরাতন বিবি নামে এক মহিলা। মালদহের মালতিপুরে প্রমিলা বাগদি ও বীরভূমের সিউড়িতে অসীম রায় মারা গিয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ব্যুরো
সংবাদ প্রতিদিন ব্যুরো

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৩:৩১

options
link
প্রবল গরমে ভোটের লাইনে, বাংলায় প্রথম দফায় মৃত্যু চার জেলার ৪ ভোটারের!
বাংলায় প্রথম দফায় মৃত্যু চার জেলার ৪ ভোটারের! প্রতীকী ছবি।

ভোট (West Bengal Assembly Election) দিতে গিয়ে মৃত্যু চার ভোটারের। পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর, মালদহ ও বীরভূমে চার ভোটার প্রাণ হারিয়েছেন বলে খবর। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মৃত্যু হয়েছে নৃপেন্দ্র দাস নামে এক ব্যক্তির। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রাণ হারিয়েছেন ইসরাতন বিবি নামে এক মহিলা। মালদহের মালতিপুরে প্রমিলা বাগদি ও বীরভূমের সিউড়িতে অসীম রায় মারা গিয়েছেন। গরমের কারণেই হৃদরোগে তাঁরা প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক অনুমান।

Advertisement

আজ, বৃহস্পতিবার সকাল থেকে প্রথম দফার ভোটগ্রহণ হচ্ছে বাংলায়। উত্তরবঙ্গের সঙ্গে দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতেও ভোট (West Bengal Assembly Election) হচ্ছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৈশাখের শুরু থেকেই প্রবল গরম দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনার কথাও জানিয়েছে। এদিন সকাল থেকেই রোদের তেজ দেখা গিয়েছে। বেলা বাড়লে ভোটের উত্তাপের পাশাপাশি ক্রমশ গরমও বেড়েছে। সকাল থেকেই বুথে বুথে ভোট দেওয়ার জন্য মানুষের লাইন দেখা গিয়েছে। বেলা ১১টা পর্যন্ত রেকর্ড ভোট পড়েছে প্রথম দফায়, এমনই বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বামনবাড় জুনিয়র হাইস্কুলের ২৩৪ নম্বর বুথে ভোটারদের লম্বা লাইন ছিল। অন্যান্যদের সঙ্গে ভোটের লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন ৫৮ বছর বয়সী নৃপেন্দ্র দাস। তিনি ওই এলাকারই বাসিন্দা। অসুস্থ হয়ে কিছু সময়ের মধ্যেই তিনি জ্ঞান হারান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, কেশপুরের সীমা গেরিয়া এলাকার বাসিন্দা এক প্রৌঢ়াও ভোট দিতে গিয়ে মারা গিয়েছেন বলে খবর। তাঁর নাম ইসরাতন বিবি। লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পরই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। কিছু সময়ের মধ্যেই প্রৌঢ়া প্রাণ হারান। পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআরে তাঁর স্বামী শেখ নবাবজান আলির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। স্বামীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা, সেই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন স্ত্রী। স্বামীকে ছাড়াই এদিন ভোট দিতে গিয়েছিলেন ইসরাতন বিবি। তাঁর পরিবারে স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে। ঘটনায় পরিবারে শোকের ছায়া। এলাকাজুড়ে ছড়িয়েছে গভীর দুঃখ ও উদ্বেগ।

Advertisement

অন্যদিকে, বীরভূমের সিউড়ির ১০ নম্বর ওয়ার্ডে ভোট দিতে যাওয়ার পথে স্ট্রোকে মৃত্যু হল অসীম রায় নামে এক বৃদ্ধের। তাঁর বাড়ি সিউড়ি ডাঙ্গালপাড়ায়। মালদহের মালতিপুরে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রমিলা বাগদির। এদিন বেলা ১১টা নাগাদ তিনি ভোট দিতে গিয়েছিলেন। বুথের মধ্যেই ভোট দেওয়ার আগে মাথা ঘুরে পড়ে যান। ভোটকর্মী এবং পরিবারের লোকজন মহিলাকে উদ্ধার করে বাড়িতে আনতেই তাঁর মৃত্যু হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.