গতকালই বিস্ফোরক অভিযোগ তুলে দল ছেড়েছিলেন মালদহের মানিকচকের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তোহিদুর রহমান। এবার হুমায়ুন কবীরের দল ছেড়ে সদলবলে তৃণমূলে যোগ দিলেন দলের আর এক প্রার্থী। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের প্রার্থী আবু সিদ্দিক লস্করকে প্রার্থী করেছিলেন হুমায়ুন। তিনিই রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
এই বিষয়ে আরও খবর
তৃণমূলে যোগদানের পর আবু সিদ্দিক লস্কর বলেন, “৮-৯ দিন আগে বিজেপির সঙ্গে ডিল সংক্রান্ত হুমায়ুন কবীরের ভিডিওটি নিয়ে মানুষজনের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল। হুমায়ুন কবীর বলেছিলেন, ওই ভিডিও সত্য নয়। কিছুদিনের মধ্যেই আসল ভিডিও প্রকাশ করবেন তিনি। কিন্তু তা করেননি। অন্যদিকে আসাদউদ্দিন ওয়েইসিও হুমায়ুনের সঙ্গে জোট ভেঙেছেন। আসলে বিজেপিরই সুবিধা করতে চান হুমায়ুন কবীর। তা বুঝতে পেরে এবং রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে শামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছি।”
অন্যদিকে, এদিনই মগরাহাট (পশ্চিম) বিধানসভায় আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন স্থানীয় নেত্রী হাবিবা লস্কর-সহ একাধিক কর্মী। মগরাহাট (পশ্চিম) কেন্দ্রের তৃণমূল প্রার্থী শামীম আহমেদ তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপির সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের ‘ডিল’ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকেই হুমায়ুনের দলত্যাগ করতে শুরু করেন একাধিক নেতা ও দলের দায়িত্বপ্রাপ্তরা। গতকাল মালদহের মানিকচকের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তোহিদুর রহমান দলের বিরুদ্ধে নীতি-নৈতিকতার প্রশ্ন তুলে দল ছাড়েন। ভোটের লড়াই থেকেও সরে দাঁড়ান তিনি। হুমায়ুনকে বিঁধে তোহিদুর রহমান বলেন, ‘‘যাঁকে পছন্দ তাঁকে ভোট দিন, কিন্তু আমাকে দেবেন না।” রবিবার হুমায়ুনের দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন দলের আরেক প্রার্থী আবু সিদ্দিক লস্কর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এনডিতে যোগ দিচ্ছেন ককরোচ পার্টির অভিজিৎ দীপকে? চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
-
সুথারের ঘূর্ণিতেও ভারতের টেস্ট জয়ের পথে বাধা দুই অঙ্ক! শ্রীলঙ্কায় পিছু ছাড়ল না বিতর্কও
-
রাস্তার উপর টেবিল পেতে শওকতকে জেরা! ‘দাপুটে’ নেতার বেহাল দশা দেখতে ভিড় স্থানীয়দের
-
এবার তৃণমূলের দল ভাঙাচ্ছে কংগ্রেস! বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিল হাত শিবির
-
পটাশপুরে স্পিডবোটে বন্যা পরিস্থিতি পরিদর্শন, ‘অবৈধ নির্মাণে বুলডোজার’ চালানোর হুঁশিয়ারি মন্ত্রীর



