জোটসঙ্গী এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসিকে পাশে নিয়ে আম জনতা উন্নয়ন পার্টির ইস্তেহার প্রকাশ করলেন দলের প্রধান হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের নওদার ডুবাপাড়া মাঠ এলাকায় একটি সভায় ‘জনগণের উন্নয়ন, সবার অধিকার’ নামের ইস্তেহারটি প্রকাশ করা হয়। এই ইস্তেহারে স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু ও সাংস্কৃতিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও অধিকার রক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও প্রাকৃতিক সম্পদ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে আম জনতা উন্নয়ন পার্টি। এছাড়াও মুর্শিদাবাদে বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ইস্তেহার প্রকাশের পর রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, উন্নয়নের মোড়কে মেরুকরণের চেষ্টা করছেন ওয়েইসি ও হুমায়ুন। যদিও তাঁরা আসন্ন নির্বাচনে বিশেষ কোনও ছাপ ফেলতে পারবে না। কয়েকটি আসনে শুধুমাত্র ‘ভোট কাটুয়া’র ভূমিকা নিতে পারে এই দুই দল।
এই বিষয়ে আরও খবর
তৃণমূল ছেড়ে হুমায়ুন কবীর আম জনতা উন্নয়ন পার্টি নামের নতুন দল তৈরি করেছেন। ছাব্বিশের নির্বাচনে এই দল আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএমের সঙ্গে জোট করে নির্বাচনের ময়দানে নেমেছে। এখনও পর্যন্ত তারা ১৯৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। রাজনৈতিক মহলের দাবি, এই দুই দল ভোটের যুদ্ধে খুব একটা দাগ কাটতে পারবে না। কিছু আসনে খানিকটা ‘ভোট কাটুয়া’র ভূমিকা নিতে পারে মাত্র।
এদিন নওদার সভায় থেকে ওয়েইসি প্রশ্ন করেন, বাংলায় বিজেপির সাংসদ এত বেড়ে গেল কীভাবে? পাশাপাশি তিনি স্পষ্ট করেন, তাঁদের লড়াই মুসলিম সংখ্যালঘুদের জন্য হলেও কোনও হিন্দুর বিরুদ্ধে নয়। তাঁর কথায়, “আমরা মমতার সামনে মাথা নত করব না। মোদিকে ভয় পাব না।” অন্যদিকে, রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হুমায়ুন জানিয়েছেন, নির্বাচনের আগে কোচবিহার, নদিয়া, মালদহ, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলায় আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে আরও ২০টি সভা করবেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব



