West Bengal Assembly Election

‘শাহী’ আশ্বাসে মনে ভরেনি কুড়মিদের মূল মানতার! নির্বাচনে কাকে সমর্থন? রাজ্য কমিটির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত

এদিকে আজ, বুধবার কুড়মি যৌথ মঞ্চের প্রথম জনসভা। ওই যৌথ মঞ্চের অন্যতম কর্মকর্তা তথা ছোটনাগপুর কুড়মি সমাজের প্রধান উপদেষ্টা সুজিত মাহাতো বলেন, "আমাদের প্রস্তুতি চূড়ান্ত। এর বেশি কিছু বলব না।"

Advertisement
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৯:২৫

options
link
‘শাহী’ আশ্বাসে মনে ভরেনি কুড়মিদের মূল মানতার! নির্বাচনে কাকে সমর্থন? রাজ্য কমিটির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত
এদিকে বুধবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে কুড়মি যৌথ মঞ্চের প্রথম জনসভার। ফাইল ছবি

শাহ আশ্বাসে মন ভরেনি মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর! সোমবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দিল্লিতে বৈঠকের পর এমনই ইঙ্গিত দিয়েছিলেন। পুরুলিয়া এসে মঙ্গলবার জানিয়ে দিলেন, সংগঠনের রাজ্য কমিটির বৈঠকের পর তাঁরা বলতে পারবেন নির্বাচনে তাঁরা কি সিদ্ধান্ত নেবেন। বিজেপিকে সমর্থন করে তাদের পক্ষে ভোট (West Bengal Assembly Election) দেবেন? নাকি অন্য কিছু। উল্লেখ্য,আদিবাসী কুড়মি সমাজের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ‘নো ভোট টু টিএমসি’!

Advertisement

এদিকে বুধবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে কুড়মি যৌথ মঞ্চের প্রথম জনসভার আগে ওই মঞ্চে থাকা ছোটনাগপুর কুড়মি সমাজের স্থায়িত্বকাল নিয়ে প্রশ্ন তোলেন মূল মানতা। কার্যত কটাক্ষ করেন টাইগার জয়রাম মাহাতোর দল জেএলকেএম-কেও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে আলোচনা করেছি। দাবি-দাওয়া নিয়ে কথা হয়েছে। উনি বলেছেন প্রসেস চলবে। দাবিগুলো যে পূরণ করা হবে তা আগে টুইট করে জানিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার পর নির্বাচনী বিধি লাঘু হয়ে গেলে আমরা আগামী নির্বাচনে কি সিদ্ধান্ত নেব তার জন্য রাজ্য কমিটির বৈঠক হবে। সেই বৈঠকেই আমরা সিদ্ধান্ত নেব।”

Advertisement

কুমড়ি সমাজ নিয়ে বলেন, “ছোটনাগপুর কুড়মি সমাজ যাঁরা করেছেন তাঁরা আমার সঙ্গেই ছিলেন। তাঁরাই আবার জেএলকেএম। দু’টো কাজ তাঁরা কীভাবে করবেন? ছোটনাগপুর কুড়মি সমাজ কত দিন থাকবে সেটাই দেখার। তবে এই ভাঙন ধরানোর জন্য পুরুলিয়ার আগের এসপি সার্থক। তবে বুধবারের জনসভার জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি। দাবি পূরণ-ই তো ওই জনসভা।” এদিকে কুড়মি যৌথ মঞ্চ সূত্রে জানা গিয়েছে, ওই সভা থেকেই জানিয়ে দেওয়া হবে দেবেন আগামী বিধানসভা নির্বাচনে তাঁরা কোন পথে যাবেন।

গত ফেব্রুয়ারি মাসে আদিবাসী কুড়মি সমাজ একটি সাংগঠনিক কর্মসূচি থেকে জানিয়েছিল, নির্বাচনী বিধি লাঘু হওয়ার আগে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য যদি কেন্দ্র কোনও পদক্ষেপ নেয় তাহলেই তাঁরা বিজেপিকে সমর্থন করবেন। সোমবার এইসব দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যে আশ্বাস মিলেছে, তাতে সেভাবে সন্তুষ্ট নন মূল মানতা অজিতপ্রসাদ। ঘনিষ্ঠ মহলে সে কথা জানিয়েছেন তিনি। সেই কারণেই রাজ্য কমিটির বৈঠক বসবে খুব শীঘ্রই।

এদিকে কুড়মি যৌথ মঞ্চের সভা সফল করতে প্রস্তুতি একেবারে চূড়ান্ত। ওই যৌথ মঞ্চের অন্যতম কর্মকর্তা তথা ছোটনাগপুর কুড়মি সমাজের প্রধান উপদেষ্টা সুজিত মাহাতো বলেন, “আমাদের প্রস্তুতি চূড়ান্ত। এর বেশি কিছু বলব না।” কুড়মি যৌথ মঞ্চের কাছে আজকের সমাবেশ যে বড় চ্যালেঞ্জ তা বলছে জঙ্গলমহল। এই যৌথ মঞ্চের মধ্যে ছোটনাগপুর আদিবাসী কুড়মি সমাজ ছাড়াও রয়েছে পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ ও বাইসি কুটুম। কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্তির দাবিতেই কাল কুড়মি যৌথ মঞ্চের সভা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.