West Bengal Assembly Election

প্রতি মুহূর্তের রিপোর্ট নেবেন অমিত শাহ, গণনার দিন কন্ট্রোলরুমে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা!

২৯৪ টি আসনে গণনার গতিপ্রকৃতি, কোন আসনে বা কত আসন এগিয়ে রয়েছে দলের প্রার্থীরা, সে সব খবর শাহকে পাঠাবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৩:২০

options
link
প্রতি মুহূর্তের রিপোর্ট নেবেন অমিত শাহ, গণনার দিন কন্ট্রোলরুমে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা!
ভোট গণনার প্রস্তুতি নিয়ে দলীয় স্তরে দফায় দফায় বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।

৪ মে ভোট গণনার দিন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা কলকাতাতেই থাকছেন। সল্টলেক পার্টি অফিসের কন্ট্রোল রুমে থেকে গণনার মিনিট টু মিনিটস রিপোর্ট দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) দেবেন তাঁরা।

Advertisement

২৯৪ টি আসনে গণনার গতিপ্রকৃতি, কোন আসনে বা কত আসন এগিয়ে রয়েছে দলের প্রার্থীরা, সে সব খবর শাহকে পাঠাবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। ভোট গণনার দিন সল্টলেক পার্টি অফিসে থাকবেন বিজেপির প্রধান দুই কেন্দ্রীয় নেতা সুনীল বনশল ও ভূপেন্দ্র যাদব। বিজেপি সূত্রে যা খবর, বাংলার ভোট গণনার গতিপ্রকৃতির দিকে নজর রাখবেন খোদ অমিত শাহ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভোট গণনার প্রস্তুতি নিয়ে দলীয় স্তরে দফায় দফায় বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। মালদহ, শিলিগুড়ি, কলকাতায় আলাদা আলাদা বৈঠক করেন রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশল। ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। চার ধাপে ভাগ করে জেলা সভাপতি, প্রার্থী, কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠক চলে। গণনার দিন দলের সব প্রার্থী থেকে শুরু করে সমস্ত স্তরের নেতা ও কর্মীদের এবং কাউন্টিং এজেন্টদের কী ভূমিকা নিতে হবে শুক্রবার বৈঠকে সেই নির্দেশই দেন বনশলরা। আজ, শনিবার কাউন্টিং এজেন্টদের জেলাস্তরে প্রশিক্ষণ হবে।

Advertisement

বিজেপির তরফে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে, গণনাকেন্দ্রের ভিতরেও কড়া নজর রাখতে হবে এজেন্টদের। কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত চালাতে হবে নজরদারি, বাইরে বেরনোর প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ বিকল্প এজেন্টদের তৈরি থাকতে হবে গণনাকেন্দ্রে। গণনাপ্রক্রিয়া চলাকালীন সেখানে সন্দেহজনক কাউকে নজরে এলে তড়িঘড়ি ব্যবস্থা নিতে হবে। দলীয় প্রার্থীদের খবর দিতে হবে তখনই। কোনও প্ররোচনায় পা না দেওয়ার কথাও বলা হয়েছে বৈঠকে।

এ দিকে, ভোট গ্রহণ পর্ব মিটে যাওয়ার পরও নিজের মন্ত্রকের ডেপুটিকে বাংলায় রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই কলকাতাতেই রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থাপনায় নজর রাখছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.