West Bengal Assembly Election

ক্যানিং পূর্বে প্রচারে আরাবুল, ‘চোর-ডাকাত নিয়ে মিছিল করছে’, কটাক্ষ শওকতের

ক্যানিং পূর্ব কেন্দ্রে প্রচার করলেন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। আজ, শনিবার আইএসএফ কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার করতে দেখা যায় আরাবুলকে। জেতার বিষয়ে একশো শতাংশ নিশ্চিত তিনি। এদিকে এই প্রচার নিয়ে পালটা কটাক্ষ করেছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৮:২৮

options
link
ক্যানিং পূর্বে প্রচারে আরাবুল, ‘চোর-ডাকাত নিয়ে মিছিল করছে’, কটাক্ষ শওকতের
ক্যানিং পূর্বে প্রচারে আরাবুল, কটাক্ষ শওকতের।

ক্যানিং পূর্ব কেন্দ্রে প্রচার করলেন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। আজ, শনিবার আইএসএফ কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার করতে দেখা যায় আরাবুলকে। জেতার বিষয়ে একশো শতাংশ নিশ্চিত তিনি। এদিকে এই প্রচার নিয়ে পালটা কটাক্ষ করেছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। “গোটা কত চোর-ডাকাত, খুনিদেরকে নিয়ে মিছিল করছে আরাবুল ইসলাম।” কটাক্ষ শওকতের।

Advertisement

একসময়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম সম্প্রতি আইএসএফ দলে যোগ দিয়েছেন। দল তাঁকে ক্যানিং পূর্ব কেন্দ্রে প্রার্থীও করেছে। আরাবুলের এই দলবদল ও প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর প্রথমে ভাঙ্গরের চন্দনেশ্বরের প্রচার শুরু করেন আরাবুল ইসলাম। আজ, শনিবার তাঁকে প্রচার করতে দেখা যায় আরাবুলকে। এদিন ক্যানিং পূর্ব কেন্দ্রের মিলন বাজার থেকে প্রচার শুরু করে সিংহেশ্বর বাজার, বেহুলাবাড়ি বাজার এবং কালিকাতলা বাজারে গিয়ে এই প্রচার শেষ হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরাবুলের বক্তব্য, “প্রথম দিন যখন আমি চন্দনশ্বরে প্রচার শুরু করেছিলাম, তখনই ওর ঘুম উড়ে গিয়েছিল। আজকে জনজোয়ার দেখে নতুন করে আবার ঘুম উড়ে যাবে শওকত মোল্লার। ক্যানিং পূর্বকেন্দ্রে মানুষ আইএসএফকে চাইছে। এখান থেকে আমার জয় শুধু সময়ের অপেক্ষা।” এ বিষয়ে ভাঙরের প্রার্থী তথা ক্যানিং পূর্বকেন্দ্রের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা বলেন, “এখানে কোনওদিন কোনও বিরোধীদের প্রচারে বাধা দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের কাছে তেমন কোনও অভিযোগও এতদিন ধরে কেউ করেনি।” এরপর তাঁর পালটা কটাক্ষ, “গোটা কত চোর-ডাকাত, খুনিদেরকে নিয়ে মিছিল করছেন আরাবুল ইসলাম।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.