Bengal Election 2026

বিজেপির ঘোড়া কেনাবেচার আশঙ্কা, তৃণমূলের সুরেই ‘পদ্ম প্ল্যান’ রুখতে অশোক ভট্টাচার্য বললেন…

অশোক চান, বামফ্রন্ট এই নির্বাচনে এক নির্ণায়ক শক্তির ভূমিকা পালন করুক।

Advertisement
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ২২:১৮

options
link
বিজেপির ঘোড়া কেনাবেচার আশঙ্কা, তৃণমূলের সুরেই ‘পদ্ম প্ল্যান’ রুখতে অশোক ভট্টাচার্য বললেন…
ফাইল ছবি।

বিজেপি যেন কোনওভাবেই রাজ্যে ক্ষমতায় না আসে তা নিশ্চিত করতে হবে, রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনার একদিন আগে একথা জানালেন প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য। তাঁর দাবি, এবারের নির্বাচনে (Bengal Election 2026) কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। সেই কারণে এবার ঘোড়া কেনাবেচা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অশোক চান, বামফ্রন্ট এই নির্বাচনে এক নির্ণায়ক শক্তির ভূমিকা পালন করুক।

Advertisement

রাজ্যে দুই দফার নির্বাচনের পর আগামীকাল ভোটগণনা হবে। তার আগে রাজ্যের ফলাফল কী হতে পারে তা নিয়ে মুখ খুললেন অশোক ভট্টাচার্য। তাঁর কথায়, “আমার কাছে সবথেকে বড় বিষয় হল, কোনওভাবেই যেন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে না পারে।” তিনি চান, তৃণমূল ও বিজেপি ছাড়া তৃতীয় শক্তি হিসেবে বামফ্রন্ট আত্মপ্রকাশ করুক। তারা একটা নির্ণায়ক ভূমিকা পালন করুক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে নতুন করে বামফ্রন্টের পুনরুত্থান ঘটুক। পশ্চিমবঙ্গকে বাঁচাতে বামপন্থার ভীষণ প্রয়োজন রয়েছে। এবার ১০-এর বেশি আসন পাবে বামেরা। এছাড়াও আইএসএফ, কংগ্রেসও কিছু আসন পাবে। বাইনারি ভাঙাটা খুব প্রয়োজন। তৃতীয় শক্তির আবির্ভাব ঘটুক, যাতে এই বাইনারি রাজনীতি ভাঙা যায়।”

Advertisement

এছাড়াও তিনি ঘোড়া কেনাবেচার আশঙ্কাও প্রকাশ করেছেন। কারণ এবার কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন না। সেই কারণে ফলাফল ঘোষণার পরে ঘোড়া কেনাবেচা হতে পারে। কিন্তু তিনি নিশ্চিত যে, বামফ্রন্টের কেউ জিতলে তাঁকে কেনা যাবে না। কারণ বামপন্থীদের একটি নীতি ও আদর্শ রয়েছে।

উল্লেখ্য, এর আগে নির্বাচনী প্রচারে গিয়ে ঘোড়া কেনাবেচা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে সতর্ক করে দিয়েছিলেন মমতা। পরে কংগ্রেস নেতা অধীর চৌধুরীও এবারের নির্বাচনের ফলাফল ঘোষণার পর ঘোড়া কেনাবেচার আশঙ্কা করেছেন। এবার সেই আশঙ্কার কথা শোনা গেল অশোক ভট্টাচার্যের গলায়। তবে আর যাই হোক, তিনি কোনওভাবেই চান না যে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসুক। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.