West Bengal Assembly Election

‘বলো হরি, হরি বোল করে দেব’, বিজেপি নেতাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি!

দুই বিজেপি নেতার বাড়িতে পৌঁছল সাদা থান! রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভার নির্বাচন। তার আগে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়াল বসিরহাটের হিঙ্গলগঞ্জে। ভোটগ্রহণের আগের দিন সকালে এই ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। তৃণমূল সাদা থান বাড়ির সামনে রেখে হুমকি দিয়েছে বলে অভিযোগ বিজেপির।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৯:২৩

options
link
‘বলো হরি, হরি বোল করে দেব’, বিজেপি নেতাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি!
বিজেপি নেতাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি!

দুই বিজেপি নেতার বাড়িতে পৌঁছল সাদা থান! রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভার নির্বাচন (West Bengal Assembly Election)। তার আগে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়াল বসিরহাটের হিঙ্গলগঞ্জে। ভোটগ্রহণের আগের দিন সকালে ঘটনায় শোরগোল পড়েছে এলাকায়। তৃণমূল সাদা থান বাড়ির সামনে রেখে হুমকি দিয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবারের নির্বাচনে হিঙ্গলগঞ্জ এলাকা অত্যন্ত নজরকাড়া। এই কেন্দ্রে সন্দেশখালি কাণ্ডে আন্দোলনের মুখ রেখা পাত্র বিজেপির প্রার্থী।

Advertisement

আগামী কাল, বুধবার উত্তর ২৪ পরগনায় ভোট। সন্দেশখালি কাণ্ড, শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর নজরে রয়েছে হিঙ্গলগঞ্জ এলাকা। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে। বিজেপি এলাকায় গতবারের থেকে শক্তিও বাড়িয়েছে বলে মত রাজনৈতিক মহলে। স্থানীয় বিজেপি বুথ সভাপতি দুলালচন্দ্র মণ্ডল ও নেতা গৌড় বাউরিয়া দলের হয়ে এলাকায় প্রচারও করেছেন। এবার তাঁদের বাড়িতেই এল হুমকি। অভিযোগ, বাড়ির দরজার সামনে সাদা থানের সঙ্গে সিঁদুর, জবা ফুল ও তুলো প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয়েছে। এছাড়াও সাদা কাগজে কালো কালিতে ছাপা অক্ষরে লেখা আছে, ‘এবার বলো হরি হরি বোল করে দেব’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাতের অন্ধকারে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা এই কাজ ঘটিয়েছে বলে অভিযোগ। ভবানীপুর ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির দুই নেতার পরিবারের সদস্যদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেস এই হুমকি দিয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এটি রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। বিরোধী কণ্ঠস্বর দমনে ভয় দেখাতেই এই ধরনের কৌশল নেওয়া হয়েছে বলে দাবি। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, “এই ঘটনার জবাব ভোট বাক্সেই দেবে মানুষ।”

Advertisement

যদিও এই অভিযোগ অসীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার এই ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, “সহানুভূতি আদায়ের জন্য বিজেপিই এই ধরনের ঘটনা ঘটিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।” এদিনের ঘটনায় বিজেপির তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.