নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে তাজা বোমা রাখার অভিযোগ। বিস্ফোরণও হয়েছে বলে দাবি তৃণমূল নেতার পরিবারের। আহত তৃণমূল নেতার কন্যা। ঘটনাস্থলে পুলিশ। উদ্ধার করা হয়েছে দু’টি তাজা বোমা। কে বা কারা সেটি রেখেছে তা নিয়ে ধোঁয়াশা। তবে বিজেপির দিকে অভিযোগের তির। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তদন্ত শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে আরও খবর
রবিবার সকালে নন্দীগ্রাম-১ ব্লকের দাউদপুর অঞ্চলে তৃণমূলের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলামের বাড়ি থেকে বোমা উদ্ধার। তৃণমূল নেতার স্ত্রী রুবিনা পারভিন জানান, তিনি সকালে উঠোন পরিষ্কার করার সময় দেখেন জানালার উপরে প্লাস্টিক বন্দি কিছু রাখা রয়েছে। সন্তানদের জিজ্ঞাসা করেন তারা কিছু রেখেছে কিনা। সেই সময় তৃণমূল নেতার কন্যা প্লাস্টিকটি দেখতে যায়। সেটি নিচে পড়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় বাড়ি। নাবালিকার পা ও হাতে আঘাত লেগেছে।
রুবিনা বলেন, “আমার স্বামী রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর ক্ষতি করতে এই কাজ করা হয়েছে। আমি প্লাস্টিকটি দেখার পর সন্তানদের জিজ্ঞাসা করি। আমার মেয়ে প্লাস্টিক দেখতে যায়। সেই সময় সেটি হাওয়ায় নিচে পড়ে যায়। বিস্ফোরণ ঘটে।” আহত নাবালিকা জানিয়েছে, “আমি দেখতে গিয়েছিলাম। সেই সময় বিস্ফোরণ ঘটে। সব অন্ধকার হয়ে যায়।” পরিবারের এক সদস্য বলেন, “জানলা দিয়ে বোমা ঘরে ফেলতে গিয়েছিল। তা পারেনি। জানলার উপরে রেখে যায়। বড় ক্ষতির চেষ্টা ছিল। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। এটা অন্য এলাকার কেউ করেছে।”
ঘটনার পর খবর যায় স্থানীয় থানায়। ছুটে আসে পুলিশ। তাজা বোমা দু’টি উদ্ধার করা হয়েছে। ভোটের (WB Assembly Election 2026) মুখে তৃণমূল বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ
-
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের



