West Bengal Assembly Election

নন্দীগ্রামে বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন সিইও মনোজ! ছবি ফাঁস তৃণমূলের

নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে, এই অভিযোগ দীর্ঘদিন ধরে করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বিজেপির এক নেতাকে ঘুরতে দেখা গিয়েছে। সেই অভিযোগ তুলল তৃণমূল। মনোজ আগরওয়াল শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নির্বাচনের প্রস্তুতি বিষয় খোঁজখবর নিতে গিয়েছিলেন।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৬:১৭

options
link
নন্দীগ্রামে বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন সিইও মনোজ! ছবি ফাঁস তৃণমূলের
নন্দীগ্রামে বিজেপি নেতার সঙ্গে সিইও। ফাইল ছবি।

নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে, এই অভিযোগ দীর্ঘদিন ধরে করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বিজেপির এক নেতাকে ঘুরতে দেখা গিয়েছে। সেই অভিযোগ তুলল তৃণমূল। মনোজ আগরওয়াল শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নির্বাচনের প্রস্তুতি বিষয় খোঁজখবর নিতে গিয়েছিলেন। রাজ্যের একাধিক জায়গায় তাঁর যাওয়ার কথা রয়েছে। নন্দীগ্রামে মনোজের ঘোরার সময় তাঁর কাছাকাছি ঘুরতে দেখা গিয়েছে বিজেপি নেতাকে! এমনই অভিযোগ সামনে আনল তৃণমূল। এদিন সাংবাদিক বৈঠক করে এই বিষয়কে সামনে এনেছে রাজ্যের শাসক দল। ছবিও প্রকাশ করা হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর তিন সপ্তাহও বাকি নেই। সেই আবহে এই অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পালটা বলেছে বিজেপিও। 

Advertisement

আজ, মঙ্গলবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আরও একবার মনোজ আগরওয়ালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে ছবি দেখানো হয়। সেই ছবিতে মনোয কুমারের পাশে অনেক লোক রয়েছে। এক ব্যক্তির ছবি লাল কালিতে চিহ্নিত করা হয়েছে। ওই ব্যক্তির নাম তপনকুমার মহামাত্র। তিনি নন্দীগ্রামের কালীচরণপুর অঞ্চলের বিজেপির আহ্বায়ক। নন্দীগ্রামের ওই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেও জানানো হয়েছে। কীভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিজেপি নেতাকে নিয়ে ঘুরলেন? তাঁর নিরপেক্ষতা কোথায়? 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছবিতে এক ব্যক্তিকে লালকালিতে চিহ্নিত করা হয়েছে। ওই ব্যক্তির নাম তপনকুমার মহামাত্র। তিনি নন্দীগ্রামের কালীচরণপুর অঞ্চলের বিজেপির আহ্বায়ক। নন্দীগ্রামের ওই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেও জানানো হয়েছে।

কুণাল ঘোষের দাবি, একজন সিইও বিজেপির ক্যাডারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নজিরবিহীন দলদাসত্ব চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।” চন্দ্রিমা ভট্টাচার্যও প্রশ্ন তুলেছেন, কমিশনের ভূমিকা ও মনোজ আগরওয়ালের নিরপেক্ষতা নিয়ে। রাজ্যের নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পরই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে। কমিশনের নির্দেশে ভিন রাজ্য থেকে বাংলায় এসে একাধিক নতুন পর্যবেক্ষক দায়িত্ব নিয়েছেন। একাধিক পর্যবেক্ষকের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। সেই অভিযোগও তৃণমূলের তরফে তোলা হয়েছিল। আরও একবার সেই বিষয়কে সামনে এনেছে তৃণমূল। রাজ্যে নিযুক্ত একাধিক সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক ও অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি, বিজেপি-যোগের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ পেয়ে কমিশন সেইসব আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপও করেছে। 

Advertisement

এই প্রসঙ্গে পালটা মন্তব্য করেছে বিজেপি। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, “এই প্রথম একজঞন সিইও নিরপেক্ষভাবে কাজ করছেন। সাধারণ মানুষের কাছে তিনি ভগবান হয়ে উঠেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও ব্যক্তির পছন্দ-অপছন্দ থাকে। যদিও কেউ ভগবানকে দেখতে যান, তাহলে কার কী বলার আছে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.