তৃণমূল, বাম ও কংগ্রেস বিজেপির ডবল ইঞ্জিন স্পিডের মোকাবিলা করতে পারবে না, বোলপুরে নির্বাচনী সভা থেকে একথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। অনুপ্রবেশকারীদের কান ধরে দেশের বাইরে পাঠানোর হুঁশিয়ারি দেন তিনি। এই সভা থেকে একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন তিনি। নারী নিরাপত্তা থেকে শুরু করে দুর্নীতি, একাধিক ইস্যুতে তৃণমূলকে দুষেছেন যোগী আদিত্যনাথ। বিভিন্ন বিষয়ে উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনে এনেছেন তিনি। যোগী বলেন, বিজেপি ক্ষমতায় এলে ক্রাইম ক্যাপিটাল নয় ভারতের কালচারাল ক্যাপিটাল হিসেবে বাংলা আত্মপ্রকাশ করবে।
এই বিষয়ে আরও খবর
যোগীর দাবি, পশ্চিমবঙ্গের ধান চাষিরা কষ্টে রয়েছেন। কারণ এখানে উৎপাদন অনেক কম হচ্ছে। তাঁরা দাম পাচ্ছেন না। অন্যদিকে উত্তরপ্রদেশে উৎপাদন অনেক বেড়েছে। বাংলায় কোনও নিরাপত্তা নেই বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও দাবি, বাংলাদেশে হিন্দু মৃত্যুর ঘটনা ঘটলে তৃণমূল, বিজেপি ও বামেদের মুখে কোনও কথা থাকে না। কিন্তু বিজেপি এক্ষেত্রে চুপ করে থাকে না। তারা আন্দোলন করে।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে একাধিকবার ‘অনুপ্রবেশ’ ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেগেছেন। এবার যোগী আদিত্যনাথ অনুপ্রবেশ নিয়ে বলেন, “রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে অনুপ্রবেশ শুধু রুখবে না, যাঁরা আগে থেকে ভারতে এসে জায়গা দখল করে রয়েছেন তাঁদেরও কান ধরে বাইরের রাস্তা দেখাবে। এই অনুপ্রবেশকারীরা শুধু আপনাদের জমি দখল করে নেই, আপনাদের অধিকার দখল করে রয়েছে। আর তাঁদের লালন-পালন করার কাজ করছে তৃণমূলের গুন্ডারা। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষের জন্যে কেন্দ্রের টাকা খরচ হবে। অনুপ্রবেশকারীদের পিছনে খরচ হবে না।” তৃণমূল রাজ্যে ‘অরাজকতা’ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
১০ নম্বর জার্সিই প্রাণ, অক্ষমতাকে চ্যালেঞ্জ করে ‘তে আমো’ মন্ত্রে মেসি সাক্ষাতে খুদে ভক্ত মাণিক!
-
অন্ধ হবে শত্রুর ‘চোখ’! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
আইপিএলের পর আর মাঠেই নেই, ফের চোটে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত হার্দিক, কেন এত সমস্যা?
-
‘হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বর’, মেসির অবসর ঘোষণায় মন খারাপ ‘ভক্ত’ করিনার
-
হৃদয়ে কৃষ্ণপ্রেমের জন্মই কি ভক্তের প্রকৃত সিদ্ধি! কেন পালিত হয় জন্মাষ্টমী?



