নওশাদ সিদ্দিকীর গাড়ি লক্ষ্য করে ‘হামলা’, ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার দু'নম্বর ব্লকের চড়িস্বর এলাকায়।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ০০:২৫

options
link
নওশাদ সিদ্দিকীর গাড়ি লক্ষ্য করে ‘হামলা’, ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়
ফাইল ছবি।

ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর গাড়ি লক্ষ্য করে হামলা! শনিবার সন্ধ্যায় ভাঙড়ে সভা ছিল তাঁর। মঞ্চে বক্তব্য রাখার সময়ে হঠাৎ করেই নওশাদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। আর তাতে গাড়ির পিছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙড়ে। ঘটনার প্রতিবাদে বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ নেতাকর্মীরা। বিক্ষোভের মুখে পড়ে ঘটকপুকুর আটকে যান ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহারুল ইসলাম। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার দু’নম্বর ব্লকের চড়িস্বর এলাকায়। জানা যাচ্ছে, এদিন ওই এলাকাতেই মিটিং করছিলেন নওশাদ সিদ্দিকী। সেই মিটিং শেষ হওয়ার আগেই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। নওশাদের অভিযোগ, এলাকাকে অশান্ত করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এর পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আছে বলে দাবি তাঁর। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার পরেই এলাকায় বিশাল পুলিশবাহিনীকে মোতায়েন করা হয়েছে। কে বা কারা নওশাদের গাড়িতে হামলা চালালো তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিনে একাধিকবার দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। গত কয়েকদিন আগেই ভাঙড় থানায় গিয়ে পুলিশকর্মীদের সঙ্গে বৈঠক সেরেছেন কলকাতা পুলিশ কমিশনার। কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এরমধ্যেই ফের উত্তপ্ত ভাঙড়। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.