শুক্রবার রাতে প্রকাশিত হয় দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। তবে এই তালিকাও ধোঁয়াশায় ভরা। কতজনের নাম অতিরিক্ত তালিকায় যুক্ত হয়েছে, কতজনই বা বাদ পড়েছেন – এসব কোনও কিছুই স্পষ্ট নয়। এই বিষয়ে কোনও বার্তাই দিল না নির্বাচন কমিশন। আজ, শনিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের নির্বাচনী আধিকারিকরা। কিন্তু এই বিষয়ে কোনও বার্তাই দেওয়া হল না। অর্থাৎ, দ্বিতীয় দফার তালিকা প্রকাশ হওয়ার পর কতজনের নাম বাদ গেল, সেই বিষয়ে ধোঁয়াশাই থাকল। এদিকে এদিন ভোটের দিনের কড়াকড়ি, কমিশনের নজরদারি নিয়ে বার্তা দেওয়া হয়েছে।
এই বিষয়ে আরও খবর
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কমিশনের তরফে জানানো হয়েছে, এবার ভোটের দিন আরও কড়া নজরদারি থাকবে। সাধারণ বুথগুলিতে এবার নজরদারির জন্য দুটি করে ক্যামেরা থাকছে। একটি থাকবে ভোটকেন্দ্রের ভিতরে, অপরটি থাকবে বাইরে। যেসব বুথ সংবেদনশীল সেগুলিতে দুটির বেশি ক্যামেরা থাকবে। সব বুথেই প্রত্যেকটি ক্যামেরা ৩৬০ ডিগ্রি কোণে ঘোরানো যেতে পারা যাবে।
ভোটের দিন আরও কড়া নজরদারি থাকবে। সাধারণ বুথগুলিতে এবার নজরদারির জন্য দুটি করে ক্যামেরা থাকছে। একটি থাকবে ভোটকেন্দ্রের ভিতরে, অপরটি থাকবে বাইরে। যেসব বুথ সংবেদনশীল, সেগুলিতে দুটির বেশি ক্যামেরা থাকবে।
ভোটের সময় এবার কড়া নজরদারি থাকবে কমিশনের। কুইক রেসপন্স টিম সব জায়গাতেই ঘুরবে। কোনও অশান্তির খবর এলেই দ্রুত সেখানে টিমের সদস্যরা পৌঁছে যাবে। এবার পোলিং অফিসারদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। পোলিং অফিসারদের নিরপেক্ষ হতে হবে। পক্ষপাতিত্বের অভিযোগ কোনও পোলিং অফিসারদের বিরুদ্ধে উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাস্তির মুখে পড়তেও হতে পারে। এমন বার্তাও এদিন দেওয়া হয়েছে। ভোটের সময় বুথের ভিতর জটলা, ভোট আটকে দেওয়ার অভিযোগ, ভোটারদের ঢুকতে না দেওয়া– এইসব অভিযোগ সামনে এলে দ্রুত পদক্ষেপ করা হবে। ওই বুথে রি-পোলের ঘোষণাও করা হতে পারে। এমনই কড়া বার্তা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ফের জেলেই ঠাঁই, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর শাহবাজ সরকারের নির্দেশে বন্দি জীবনে ইমরান
-
যুবভারতীতে জোড়া ধামাকা, ব্রাজিলের পর কলকাতায় খেলবে আর্জেন্টিনাকে ‘বেগ দেওয়া’ কেপ ভার্দে!
-
‘হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে…’, ‘বন্দে মাতরম’ মন্তব্যে শর্মিলাকে কটাক্ষ কঙ্গনার
-
সাতসকালে বাড়ির বাইরে পড়ে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ! নেপথ্যে জমি বিবাদ?
-
হাতে সময় দু’সপ্তাহ, আদৌ বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল? বড়সড় ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি



