ফিরে এল নন্টে-ফন্টে, ফিরল গুপি-বাঘাও। ভোটের বাজারে অন্য চেহারা। ডিজিটাল মাধ্যমে তাদের সে কী দাপট! কতই না রূপ! সেই পরিবর্তিত রূপ আসলে রাজনীতির। সিপিএম মাঠে নামিয়েছে নন্টে-ফন্টেকে। আর বিজেপির প্রচারের হাতিয়ার গুপি-বাঘা। রাজ্যের বিরোধী এই দুই দলই নিজেদের ইস্তেহারের বিভিন্ন প্রতিশ্রুতির প্রচারে এআই মাধ্যমে সোশাল মিডিয়ায় ব্যবহার করছে নন্টে-ফন্টে, গুপি-বাঘাদের কার্টুন।
আরও পড়ুন:
ভোট প্রচার চলছে জোরকদমে। রাজনৈতিক নেতা-নেত্রী থেকে কর্মী-সমর্থক, সকলেই কোমর বেঁধে চালাচ্ছেন ভোট প্রচার। পোস্টার, স্লোগান, দেওয়াল লিখনে এক অপরকে বিদ্ধ করতে কেউ পিছপা হয়নি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে। আর সোশাল মিডিয়াও পিছিয়ে নেই। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে তেমন কিছু মজার ছবি ঘুরে বেড়াচ্ছে। এআই মাধ্যমে বানানো বাংলার জনপ্রিয় কার্টুন কিংবা জনপ্রিয় বাংলা ছবি। সেখানে প্রয়াত নারায়ণ দেবনাথের নন্টে-ফন্টেকে দিয়ে সোশাল মিডিয়ায় দলের পক্ষে প্রচারে নামিয়েছে সিপিএম।

‘নন্টে-ফন্টে’র দুনিয়া ছিল একেবারেই অন্যরকম। ছাত্রাবাসের ঘেরাটোপে সুপারিন্টেন্ডেন্ট আর বেয়াদব সিনিয়র কেল্টুর সঙ্গে নন্টে-ফন্টের প্রতিদ্বন্দ্বিতা। সিপিএম নিজেদের ইস্তাহারের প্রচারে তুলে ধরেছে তাদের। যেখানে দেখা যাচ্ছে, হেড স্যর হস্টেলে পাখা বন্ধ করে দিচ্ছেন। নন্টেকে কেল্টুদাকে বলতে শোনা যাচ্ছে, হেড স্যর কিপ্টে। দিনে আলো আর রাতে পাখা বন্ধ করে দেন। তখনই কেল্টু বলছে, বামেরা থাকলে এই দুর্ভোগ হত না। কারণ, বামেরা বলেছে, ‘বিদ্যুতের প্রথম ইউনিট মাফ, তারপর ১০০ ইউনিটের দাম হাফ’। এবার নির্বাচনী ইস্তাহারে বামেরা এই প্রতিশ্রুতি ঘোষণা করেছে।
অন্যদিকে, বিজেপি তাদের সংকল্পপত্র বা ইস্তেহারে মহিলা ও যুবদের মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। সেটাই এআই-এর মাধ্যমে গুপি-বাঘার কার্টুনের মধ্যে দিয়ে তুলে ধরছে বিজেপি। ডিজিটাল মাধ্যমে দেখা যাচ্ছে, গুপি গান গাইছে ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’, বাঘা ঢোল বাজাচ্ছে। গ্রামের রাস্তায় এই গান গাইতে গাইতে যাচ্ছে গুপি-বাঘা। আর সেখানেই নির্বাচনী সংকল্পপত্রের বিভিন্ন প্রতিশ্রুতির প্রচার করছে বিজেপি।

অধিকাংশ বাঙালি পরিবারের চেনা সান্ধ্যকালীন রুটিনে, চায়ের আসর আর টেলিভিশনের বিতর্কের মাঝে ফেসবুকের ভিডিওতে শেষ মুহূর্তে ঢুকে পড়েছে এই ভিন্ন ধরনের রাজনীতি। তাতে বেশ মজেছে আম বাঙালিও। নারায়ণ দেবনাথের কার্টুনকে সামনে এনেছে সিপিএম। আর সত্যজিৎ রায়ের গুপি গাইন, বাঘা বাইনের মাধ্যমে প্রচার করছে বিজেপি। নিজেদের ফেসবুক পেজে তো বটেই সোশাল মিডিয়ায় এই ধরনের প্রচারকে আমজনতার হোয়াটস অ্যাপ, বিভিন্ন গ্রুপে খুব সন্তর্পণে পৌঁছে দিচ্ছে দু’পক্ষই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সরকারপোষিত স্কুলের শিক্ষকরা আদৌ পাবেন বকেয়া ডিএ? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
-
‘কাটমানিখোর, ঘাটাল মাস্টারপ্ল্যানের চ্যাম্পিয়ন এমপি-র পিএ’, দেবের আপ্তসহায়কের বিরুদ্ধে পোস্টার
-
হরমুজে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যুমুখে ২১ ভারতীয় নাবিক, প্রকাশ্যে ভিডিও
-
ইরান যুদ্ধে শহিদ কতজন মার্কিন সেনা? অবশেষে হিসেব দিল পেন্টাগন
-
কলঙ্ক বয়ে বেড়িয়েছেন ২২ বছর! গিয়েছে চাকরিও, অবশেষে শাপমুক্তি ভারতের প্রাক্তন ক্রিকেটারের